মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:১৪

চীনে ফলের বাজারে অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত

চীনে ফলের বাজারে অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: চীনের দক্ষিণাঞ্চলীয় শেনঝেন প্রদেশের ফলের বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ১৬ জন মৃত্যুবরণ করেছেন। এ ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছেন আরও ৩ জন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। আজ মধ্যরাত দেড়টার দিকে গংমিং জেলার রংজিয়ান ফার্মার্স’ মার্কেটে আগুন লাগে ও মুহূর্তে প্রায় ১ হাজার বর্গমিটার এলাকায় তা ছড়িয়ে পড়ে। স্থানীয় দমকল বিভাগ এ তথ্য দিয়েছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

আগুন নিয়ন্ত্রণে আনতে ও সম্পূর্ণ নেভাতে প্রায় ২ ঘণ্টা সময় লেগেছে। আগুন নেভাতে দমকল বাহিনীর ২৯টি ট্রাক পাঠানো হয়েছিল। প্রায় ১৪৫ জন দমকল কর্মী ঘটনাস্থলে ছিলেন। এখনও সেখানে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানে কর্তৃপক্ষ এরই মধ্যে তদন্তের নির্দেশ দিয়েছে। আজ সকালে বাজারটি বন্ধ রাখা হয়েছে। বাজারের পাশের সড়কের উভয় দিকের যান চলাচলও বন্ধ রয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026