বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:০৩

কাদের মোল্লার ফাসি কার্যকর: কারাগার থেকে লাশবাহী অ্যাম্বুলেন্স ফরিদপুরের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে

কাদের মোল্লার ফাসি কার্যকর: কারাগার থেকে লাশবাহী অ্যাম্বুলেন্স ফরিদপুরের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে

শীর্ষবিন্দু নিউজ: মৃত্যুদণ্ড কার্যকরের পর আব্দুল কাদের মোল্লার লাশ নিয়ে ঢাকা কেন্দ্রীয় কারগার থেকে বেরিয়েছে অ্যাম্বুলেন্স, যার সঙ্গে র‌্যাব-পুলিশ-বিজিবির পাহারা রয়েছে। মুন্সীগঞ্জের মাওয়া ঘাট হয়ে অ্যাম্বুলেন্স ফরিদপুরের সদরপুরে জামায়াত নেতার বাড়িতে যাবে বলে কারাফটকে কর্তব্যরত খিলগাঁও থানার ওসি শেখ সিরাজুল ইসলাম উপস্থিত গণমাধ্যমকে জানিয়েছেন।

সাধারণত রাত বারোটা এক মিনিটে ফাঁসি দেওয়ার নিয়ম রয়েছে। তবে যেহেতু রাত বারোটা এক মিনিট ছুটির দিন শুক্রবার শুরু হয়। তাই শুক্রবার শুরুর আগেই এ ফাঁসি কার্যকরের সিদ্ধান্ত হয়। অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে খুব সংক্ষিপ্ত সময়ের নোটিশে ফাঁসি কার্যকর করা হয়। বৃহস্পতিবার রাত ১০টা ১ মিনিটে কাদের মোল্লার ফাঁসিতে ঝোলানোর প্রায় সোয়া এক ঘণ্টা পর রাত ১১টা ১৪ মিনিটে কারা ফটক দিয়ে অ্যাম্বুলেন্স বের হয়। অ্যাম্বুলেন্সের সঙ্গে র‌্যাব-পুলিশ-বিজিবির ১৪টি গাড়ির একটি বহরকে রওনা হতে দেখা যায়। দুটি অ্যাম্বুলেন্সের মধ্যে কালো রঙেরটিতে লাশ রয়েছে। এর সামনে পেছনে পুলিশের আটটি, র‌্যাবের দুটি, বিজিবির দুটি গাড়ি রয়েছে। কারা কর্মকর্তাদের আনুষ্ঠানিক ব্রিফিংয়ের অপেক্ষায় সাংবাদিকরা থাকলেও তা এখন হবে না বলে কর্মকর্তারা জানিয়েছেন।

অ্যাম্বুলেন্সটি বাবুবাজার সেতু হয়ে মাওয়ার উদ্দেশে যাবে বলে পুলিশ কর্মকর্তা সিরাজ জানিয়েছেন। কাদের মোল্লার লাশবাহী অ্যাম্বুলেন্স নেয়ার জন্য কনকচাপা নামে একটি ফেরি মাওয়া ঘাটে প্রস্তুত রাখা হয়েছে। লাশবাহী গাড়ি যাবে ফরিদপুরের সদরপুরে আমিরাবাদ গ্রামে কাদের মোল্লার বাড়িতে। সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

জামায়াত নেতার গ্রামের বাড়িতে তার ছোট ভাই মোল্লা মাঈনুদ্দিন আহম্মেদ রয়েছেন। পঞ্চাশোর্ধ্ব মাঈনুদ্দিন সদরপুর উপজেলার ভাসানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। ফাঁসির তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি গণমাধ্যমকে বলেন, আল্লাহর কাছে বিচার দিয়ে রেখেছি, আল্লাহ যা করেছেন ভাল করেছেন। এছাড়া আমাদের আর কিছু বলার নাই। যুদ্ধাপরাধী কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকরকে হত্যাকাণ্ডের সঙ্গে তুলনা করে তার দল জামায়াতে ইসলামী রোববার সারাদেশে হরতাল ডেকেছে। মুক্তিযুদ্ধের সময় নৃশসংসতার জন্য মিরপুরের কসাই হিসেবে পরিচিত ছিলেন এই জামায়াত নেতা। একাত্তরে যুদ্ধাপরাধের দায়ে জামায়াতে শীর্ষস্থানীয় প্রায় সব নেতার দণ্ড দলেও সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার মৃত্যুদণ্ডই প্রথম কার্যকর হল।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026