বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৫৮

খালি ময়দানে ১৩৩ আসনে নিশ্চিত আ.লীগ প্রার্থীর বিজয়ী

খালি ময়দানে ১৩৩ আসনে নিশ্চিত আ.লীগ প্রার্থীর বিজয়ী

শীর্ষবিন্দু নিউজ: ঘোষিত তফসিল অনুযায়ী যাচাই-বাছাই শেষে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পেরিয়ে যাওয়ার পর শনিবার সকালে নির্বাচন কমিশন যে প্রাথমিক তালিকা তৈরি করেছে, তাতে ১৩৩ আসনে একক প্রার্থী দেখা যায়। বিএনপির বর্জনের মধ্যে দশম সংসদ নির্বাচনে অন্তত ১৩৩টি আসনে ভোটগ্রহণের প্রয়োজন হবে না নিশ্চিত নির্বাচন কমিশন।

প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ শুক্রবার সাংবাদিকদের বলেছিলেন, মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর রিটার্নিং কর্মকর্তারা দল ও স্বতন্ত্র প্রার্থীদের শনিবার প্রতীক বরাদ্দ দেবেন। বিএনপি ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনে অংশ না নিলেও তাদের সঙ্গে সংলাপ চলছে আওয়ামী লীগের। রাজনৈতিক সমঝোতা হলে সব কিছু করা হবে- তফসিল ঘোষণার পর একথা বললেও ২৪ জানুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতার কথা তুলে ধরে এখন জটিলতার কথাও বলছেন সিইসি।
আসন্ন ৫ই জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ১৩৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন। এর মধ্যে আওয়ামী লীগের ১১৪ জন, জাতীয় পার্টির ১৩ জন, জাতীয় পার্টি-জেপির ২ জন, ওয়ার্কার্স পার্টির ২ জন ও জাসদের ২ জন রয়েছেন। শরীয়তপুর, চাঁদপুর ও রাজবাড়ী জেলার সব ক’টি আসনে একক প্রার্থী রয়েছে। কোন দল কয়টি আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছে, শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী কতজন, কয়টি দল অংশ নিচ্ছে- এসব তথ্য এখনো পাওয়া যায়নি। বিকালের মধ্যে আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্টদের পূর্ণাঙ্গ তথ্য সরবরাহ করা যাবে। এবার ২০টি দল ও স্বতন্ত্র প্রার্থী মিলে ১১ শতাধিক মনোনয়ন জমা পড়েছিল।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026