বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:০৩

বিএনপির প্রেসবিজ্ঞপ্তিতে সারা দেশের অবরোধ চিত্র

বিএনপির প্রেসবিজ্ঞপ্তিতে সারা দেশের অবরোধ চিত্র

সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার অবরোধের তৃতীয় দিনে সারা দেশে ১৮ দলের তৎপরতার নানা চিত্র তুলে ধরে বিএনপি।

মঙ্গলবার সকাল ৬টা থেকে শুরু হয় ১৮ দলের টানা ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি। মাঝে শুক্রবার বিরতি দিয়ে আবারও শনিবার থেকে টানা ৮৩ ঘণ্টার অবরোধের ডাক দেয় ১৮ দল। বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ অবরোধ কর্মসূচির ঘো্ষণা দেন।

বাগেরহাট, মেহেরপুর, পঞ্চগড়, লালমনিরহাট, বগুড়া, সাতক্ষীরা, ফেনী, চট্টগ্রাম দক্ষিণ জেলা, কক্সবাজার, সিলেট মহানগর, নারায়ণগঞ্জ এবং ঢাকা মহানগরের পল্লবী, রমনা, কাফরুল ও কদমতলী থানা এলাকায় অবরোধ কর্মসূচি পালনের সময় ১৮ দলের নেতাকর্মীদের ওপর আইন শৃঙ্খলা বাহিনী দমন, পীড়ন ও নির্যাতন চালিয়েছে উল্লেখ করে, আইনশৃঙ্খলা বাহিনীর ‘নির্যাতনের’ নানা চিত্র তুলে ধরা হয় এ সংবাদবিজ্ঞপ্তিতে।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026