রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:৫২

অস্থির নিত্যপণ্যের বাজার

অস্থির নিত্যপণ্যের বাজার

শীর্ষবিন্দু নিউজ: হরতাল, অবরোধ ও রাজনৈতিক অস্থিরতার কারণে অস্থির নিত্যপণ্যের বাজার। হঠাৎ করেই বেড়ে যাচ্ছে কিছু পণ্যের দাম। আবার কমেও যাচ্ছে কোন কোন পণ্যের দাম। সর্বশেষ দাম বেড়েছে মুরগি, চাল, ইলিশসহ বিভিন্ন মাছের। সারা দেশে লাগাতার হরতাল-অবরোধের কারণে সরবরাহ কমে যাওয়ায় এমনটি হচ্ছে- দাবি ব্যবসায়ীদের। তারা জানান, দুই কোটি মানুষ দিনমজুর। যারা এখন পথে বসে গেছে। পণ্য পরিবহন সম্পূর্ণ বিকল। আসছে জানুয়ারিতে ৯০% ব্যবসায়ী ঋণখেলাপি হবে।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন জানান, আমরা নিঃস্ব। দোকান খুলতে পারি না। খুললেও বিক্রি নেই। পণ্য সরবরাহ ধ্বংস হয়ে গেছে। দুই কোটি দিনমজুরের হাত-পা আজ অচল। এরা দিনের অন্ন দিনেই কুড়িয়ে বেড়াতো। এফবিসিসিআইয়ের এ সহসভাপতি আরও বলেন, আমরা মনোমালিন্য চাই না। ব্যবসায়ীদের মধ্যে ঐক্য চাই। তাই আপাতত দুই নেত্রীর বাসার সামনে অবস্থান ধর্মঘট করছি না। তবে সরকারের কাছে এ সময়ে ব্যবসায়ীদের খেলাপিমুক্ত ঘোষণার আহ্বান থাকবে। কাল এ বিষয়ে বোর্ড মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলেন জানান ব্যবসায়ী এ নেতা।

এদিকে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ইলিশ মাছ হালিতে ৪০০ টাকা বেড়ে ২২০০ টাকা এবং রুই মাছ কেজিতে ২০ টাকা বেড়ে ৩০০ টাকা, কাতল মাছ ৩০ টাকা বেড়ে ২৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। মাছ ব্যবসায়ী গৌতম ঘোষ বলেন, পাইকারিভাবেই মাছের দাম অনেক বেশি। শীতকাল হওয়ায় সরবরাহ কম। আবার অবরোধে মাছ আনা যায় না। সব মিলিয়ে দাম বেড়েছে। কাওরান বাজারের চাল ব্যবসায়ী খোরশেদ জানান, সপ্তাহে প্রতিকেজি চালে অন্তত ৪ টাকা বেড়েছে। মুরগি ব্যবসায়ী সেলিম জানান, সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি ব্রয়লার মুগির দাম ২০ টাকা বেড়েছে। তিনি বলেন, এভাবে চললে দোকান গুটিয়ে নিতে হবে।

এর জন্য তিনি রাজনৈতিক অস্থিরতায় সৃষ্ট টানা অবরোধ ও হরতালকে দায়ী করেছেন। তিনি বলেন, গাড়ি ভাড়া বেড়ে গেছে। ঝুঁকিতে কেউ আসতে চায় না। ফলে দিনের পর দিন চালের দাম নাগালের বাইরে চলে যাচ্ছে। বাজারে প্রতিকেজি নাজিরশাইল ৬০ থেকে ৬২ টাকা, মিনিকেট ৪৮ থেকে ৫০ টাকা, লতা আটাশ ৩৮ থেকে ৪০ টাকা, মোটা চাল ৪২ টাকা, জিরা নাজির ৫৫ টাকা, আটাশ ৪২ টাকা, পাইজাম ৪০ টাকা, চিনি গুঁড়া ১১০ টাকা, পারিজা ৩৮ টাকা, বিআর-২৮, ৪০ থেকে ৪৩ টাকা, বিআর-২৯, ৪২ টাকা, হাসকি ৪০ টাকা, স্বর্ণা ৩৬ টাকা থেকে ৩৮ টাকা দরে বিক্রি হচ্ছে। মাংসের বাজারে গরুর মাংস ২৮০ টাকা ও খাসি ৪৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এক কেজি ওজনের প্রতিটি দেশী মুরগি বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩৫০ টাকা, ব্রয়লার মুরগি ১৩০ টাকা, লেয়ার মুরগি ১৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026