শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৪৫

নির্বাচনে একটি টাকা খরচ হলে ইসির বিরুদ্ধে মামলা হবে

নির্বাচনে একটি টাকা খরচ হলে ইসির বিরুদ্ধে মামলা হবে

শীর্ষবিন্দু নিউজ: দেশের চলমান সঙ্কট সমাধানে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী।

আজ জাতীয় প্রেস ক্লাবে দলের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভার উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশন যে নির্বাচন উদ্যোগ নিয়েছে তা কারও কাছে গ্রহণযোগ্য নয়। স্বামী স্ত্রীর সংসারের বাইরে যে সন্তানের জন্ম হয় মানুষ তাকে অবৈধ সন্তান বলে। প্রার্থী ছাড়া যে নির্বাচন হচ্ছে দেশের মানুষ সেই এমপিকে কি বলবে? এই নির্বাচনে কমিশন একটি টাকা খরচ করলেও তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা হবে।

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, পদত্যাগ করলে দেশের অর্ধেক সমস্যা কমে যাবে। যদি ক্ষমতায় আরও কিছুদিন থাকতে চান ২৪শে জানুয়ারি পর্যন্ত থাকতে পারেন। এর পরে থাকতে চাইলে আপনি এবং সংসদের মৃত্যু হবে। তিনি বলেন, দেশের মানুষ পারিবারিক রাজনীতির অবসান চায়। এর অবসান হওয়া উচিত। বিরোধী দলের সমালোচনা করে কাদের সিদ্দিকী বলেন, কথায় কথায় অবরোধ-হরতাল বন্ধ করুন। মানুষকে কষ্ট দেয়ার রাজনীতি আমরা পছন্দ করি না। এ থেকে বেরিয়ে আসতে হবে। নিয়ন্ত্রণ করতে হবে। সভায় বিকল্পধারার চেয়ারম্যান অধ্যাপক বদরুদ্দোজা  চৌধুরী, জাসদ সভাপতি আসম রব, বিএনপি নেতা মাহবুবুর রহমান, সাবেক প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী উপস্থিত রয়েছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026