বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৫৮

২৯শে ডিসেম্বর খালেদা জিয়ার পরাজয়ের দিন

২৯শে ডিসেম্বর খালেদা জিয়ার পরাজয়ের দিন

শীর্ষবিন্দু নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিজয়ের মাস খালেদা জিয়ার পছন্দ হয় না। উনি তা পছন্দ করবেন কেন। ২৯শে ডিসেম্বর ওনার পরাজয়ের দিন। উনি ওইদিন আন্দোলন করবেন। কি আন্দোলন করবেন? মানুষ পুড়িয়ে হত্যা করবেন? ওনাকেই এই মানুষ হত্যার দায় নিতে হবে।

ফরিদপুর-৪ আসনে দলীয় প্রার্থী কাজী জাফরউল্লাহর পক্ষে দলের প্রথম নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।  শেখ হাসিনা বলেন, আমরা ন্যায় বিচারে বিশ্বাস করি। যারা এই আন্দোলন-সংগ্রামের নামে হত্যার শিকার হয়েছেন, তার হুমুকের আসামি খালেদা জিয়া। তারও বিচার হবে। তিনি বলেন, যুদ্ধাপরাধী দল জামায়াত ছাড়া বিএনপি ক্ষমতায় আসবে না। দেশে যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছে।

এদের বিচার রুখতে চান বলেই খালেদা জিয়া নির্বাচনে আসছেন না। ধ্বংসযজ্ঞ শুরু করেছেন দেশে। সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়ে মানুষ হত্যা করছেন। ভাঙ্গা, সদরপুরসহ আশপাশের এলাকার হাজার হাজার নেতা-কর্মী মিছিল সহকারে ভাঙ্গা বালুর মাঠের সমাবেশে  যোগ দেন। দশম সংসদ নির্বাচন উপলক্ষে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার এটাই প্রথম কোনো নির্বাচনী জনসভা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026