বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৭:৩৮

মা হয়েছেন শাবনূর

মা হয়েছেন শাবনূর

শী বিনোদন: জনপ্রিয় অভিনেত্রী শাবনূর পুত্র সন্তানের মা হয়েছেন। রোববার সকালে অস্ট্রেলিয়ার সিডনির ওব্যান হাসপাতালে শাবনূরের অস্ত্রোপচার করা হয়। মা ও নবজাতক দুজনই এখন সুস্থ আছে বলে অস্ট্রেলিয়া থেকে মুঠোফোনে নিশ্চিত করেছেন শাবনূরের বোন ঝুমুর।

তিনি বলেন, ছেলে সন্তানের মা হয়েছে শাবনূর। তারা দুজনই সুস্থ আছে। আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন। শাবনূর মা হওয়ায় আমাদের পরিবারের সবাই অনেক খুশি। শাবনূরের স্বামী অনীক মাহমুদ জানান, সবকিছু আল্লাহর রহমতে ভালোই আছে। খুব ইচ্ছে ছিল সন্তানের জন্মের সময় পাশে থাকব। কিন্তু ব্যবসায়িক ব্যস্ততার কারণে অস্ট্রেলিয়া যেতে পারিনি। শাবনূর হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই প্রচণ্ড দুশ্চিন্তায় ছিলাম। কিন্তু যখন তার মা হওয়ার খবর শুনলাম তখন আনন্দে বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম আমি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026