বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮

অকার্যকর হয়ে পড়েছে অবরোধ: দাবি সরকারের

অকার্যকর হয়ে পড়েছে অবরোধ: দাবি সরকারের

শীর্ষবিন্দু নিউজ: ১০ম জাতীয় সংসদ নির্বাচনি তফসিল বাতিল ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ষষ্ঠ দফায় সড়ক, নৌ ও রেলপথ অবরোধ অকার্যকর হয়ে পড়েছে বলে সরকারের তথ্য বিবরণীতে দাবি করা হয়েছে।

বুধবার রাতে দেওয়া তথ্য বিবরণীতে বলা হয়, প্রথম দিনে (বুধবার) বুধবার সারাদেশে অবরোধ চলাকালে অবরোধকারী বিএনপি ও জামায়াত শিবিরকর্মীরা দেশের কয়েকটি স্থানে বিচ্ছিন্নভাবে ভাঙচুর, অবরোধ ও অগ্নিসংযোগসহ নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে জনমনে ভয়-ভীতি ও আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে।

তারা জামায়াত-শিবিরকে দিয়ে বোমাবাজি, গাড়িতে আগুন দিয়ে মানুষ খুন করাসহ দেশে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর তাৎক্ষণিক প্রতিরোধ ও প্রয়োজনীয় ব্যবস্থায় তা নস্যাৎ হয়ে যায়।
১৮ দলীয় জোটের অযৌক্তিক অবরোধকে উপেক্ষা করে চাকরিজীবী, শ্রমজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তাদের কর্মস্থলে যোগদেন এবং নতুন বছরের প্রথম দিনে অবরোধ থাকায় সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেন।

এতে আরও বলা হয়, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জননিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় সেজন্য দ্রুত যথাযথ ব্যবস্থা নেওয়ায় অবরোধ মূলতঃ অকার্যকর হয়ে পড়েছে। রাজধানীসহ বিভাগীয় ও জেলা শহরে বিমান, ট্রেন, লঞ্চ চলাচল এবং হাটবাজার, শপিংমল, ব্যাংক-বিমা, স্কুল-কলেজ, অফিস-আদালতের কাজকর্ম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রায় স্বাভাবিক ছিল।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল, সরকারি সম্পদ ও জনসাধারণের জানমালের ক্ষতিসহ জনজীবন বিপর্যস্তকারী ধ্বংসাত্মক ঘটনা ঘটানোর চেষ্টায় যারা লিপ্ত রয়েছে দ্রুত তদন্তপূর্বক সেসব দুষ্কৃতকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও এতে বলা হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026