মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২

ফেনীর পাঁচটি ভোটকেন্দ্রে আগুন: ভোটের দিন ব্যাপক নাশকতার আশংকা

ফেনীর পাঁচটি ভোটকেন্দ্রে আগুন: ভোটের দিন ব্যাপক নাশকতার আশংকা

শামীমা আক্তার: আসছে ৫ই জানুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে দশম জাতীয় সংসদ নির্বাচন। আর নির্বাচনকে সামনে রেখে ব্যাপক নাশকতার আশংকা রয়েছে। অবশ্য সরকার এটাকে পাত্তা না দিয়ে নির্বাচনের কেবারে দোরগড়ায় এসে দাড়িয়েছে। সকল প্রস্তুতি সম্পন্ন এখন কেবল ভোট গ্রহণের পালা।

যদিও দেশের নাগরিক সমাজ এই নির্বাচনকে বলছেন এক তরফা নির্বাচন। বিরোধীদল বলছে প্রহসনের নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখে ফেনীর দাগনভুঞা উপজেলার  পাঁচটি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্ব্ত্তৃরা।

বৃহস্পতিবার গভীর রাতে ভোট কেন্দ্রের জন্য নির্ধারিত এ পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠানে আগুন দেয়ার ঘটনা ঘটে। এতে দুটি শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে এবং ৩টি প্রতিষ্ঠান আংশিক পুড়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, দুর্বৃত্তরা দাগনভুঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের ওমরপুর সুলতানা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়, পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের গজারিয়া আদর্শ একাডেমিতে (কিন্ডারগার্টেন) পেট্রোল দিয়ে অগ্নিসংযোগ করে। এতে শিক্ষা প্রতিষ্ঠান দু‘টির আসবাবপত্রসহ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

এছাড়া দুর্বৃত্তরা পূর্বচন্দ্রপুর ইউনিয়নের নয়নপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় রাম নগর ইউনিয়নের উত্তর সেকান্দরপুর বশিরিয়া দাখিল মাদ্রাসায় আগুন দেয়ার ঘটনা ঘটে। অন্যাদিকে মাতুভুঞা ইউনিয়নের করিম উল্যা উচ্চ বিদ্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়। এ তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের আংশিক পুড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে। দাগনভুঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দুর্বৃত্তের অগ্নিসংযোগের সত্যতা স্বীকার করে বলেন, আগুন লাগানোর সংবাদ পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। ফেনী জেলা প্রশাসক মো হুমায়ুন কবীর খোন্দকার, উপজেলা নির্বাহী কর্তকর্তা দেবী চন্দ এবং প্রশাসনের উচ্চ প্রদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026