বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:৫১

সহিংসতায় পিছিয়ে পড়ছে বাংলাদেশ

সহিংসতায় পিছিয়ে পড়ছে বাংলাদেশ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: নানা প্রতিকূলতা সত্ত্বেও সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতিতে বাংলাদেশ এখন সারাবিশ্বে উন্নয়নের মডেল। কিন্তু নির্বাচনী সহিংসতা বাংলাদেশের অগ্রগতিতে বাধা হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাজ্যভিত্তিক বিশ্বখ্যাত অর্থনৈতিক সাময়িকী ব্লুমবার্গ শুক্রবার অনলাইন সংস্করণে এ শঙ্কা প্রকাশ করে। বর্তমান অবস্থাকে ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনের পর থেকে “সবচেয়ে খারাপ” বলেও মন্তব্য করেছে ব্লুমবার্গ।

পত্রিকাটি জানায়, দশম জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ক্ষমতাসীন আওয়ামী লীগ জোট ও বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের চলমান সহিংসতা সাত শতাংশ জিডিপি অর্জনকে বাধাগ্রস্ত করবে। ফলে গত ১৩ বছরে চরম দারিদ্র্য থেকে বের করে আনা এক কোটি ১৬ লাখ জনগণকে পুরোপুরি দারিদ্র্যমুক্ত করা কঠিন হয়ে পড়বে।

ঢাকা থেকে প্রকাশিত ডেইলি স্টারের বরাত দিয়ে ব্লুমবার্গ আরো জানায়, গত বছর অবরোধ ও হরতালের কারণে বাংলাদেশ ৭১ দিন হারিয়ে ফেলেছে। ১৯৯১ সাল থেকে বছরে গড়ে ৪১ দিন করে নষ্ট হচ্ছে এই সহিংসতায়। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিরে এক হিসাবে, হরতালের কারণে বাংলাদেশে প্রতিদিন কমপক্ষে ২০০ মিলিয়ন ডলার ক্ষতি হয়। ঢাকায় বিশ্ব ব্যাংকের অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, ক্ষমতায় কে আসলো, কে আসলো না এটা বড় বিষয় নয়। বড় কথা হলো উন্নয়ন নিয়ে সমালোচকদের ধারণা ভুল প্রমাণ করে গত দশকে আর্থ-সামজিক ক্ষেত্রে বাংলাদেশ দ্রুত এগিয়ে গেছে। কিন্তু রাজনৈতিক এই অচলাবস্থা চলতে থাকলে আমরা পেছনে পড়ে যাব।

বাংলাদেশে আমেরিকান চেম্বার অব কমার্সের নির্বাহী পরিচালক আ.গফুর বলেন, রাজনৈতিক অস্থিরতা এমন এক পরিবেশ সৃষ্টি করেছে, যাতে অর্থনীতিতে কোনো পূর্বাভাস দেওয়া সম্ভব হচ্ছে না। নির্বাচনের পর কী পরিস্থিতি দাঁড়াবে তা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন বিদেশি বিনিয়োগকারীরা। ইতিমধ্যে দারিদ্র্য হ্রাস, শিক্ষার উন্নয়ন, নারীর ক্ষমতায়নসহ ৯টি বিষয়ে বাংলাদেশ জাতিসংঘ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হয়েছে এবং আরো দুইটি লক্ষ্য অর্জনের পথে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026