মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২

দুই নেত্রীকে আলোচনায় বসার আহবান টিআইবি’র

দুই নেত্রীকে আলোচনায় বসার আহবান টিআইবি’র

শীর্ষবিন্দু নিউজ: টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, আমরা যুদ্ধাপরাধীদের বিচার চাই। বিরোধী দল ও জামায়াতকে সংঘাত ও সহিংসতা থেকে সরে আসতে হবে। সংঘাত নিরসনে দুই নেত্রীকে আলোচনার টেবিলে আসতে হবে। শনিবার বাংলাদেশ অর্থনীতি সমিতির উদ্যোগে রাজধানীর হোটেল লেকশোরে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন।

সেমিনারে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, অর্থনীতিবিদ কাজী খলিকুজ্জমান আহমেদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাসউদ্দিন আহমেদ, ড. জাফর ইকবাল, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক একে আজাদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হারুন-অর-রশিদ, সাংবাদিক আবেদ খান, বিশিষ্ট ব্যাংকার ড. খোন্দকার ইব্রাহিম খালেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুল মান্নান, ড. আনোয়ার হোসেন, এফবিসিসিআই’র সহ-সভাপতি হেলাল উদ্দিন আহমেদ, অধ্যাপক ড. সলিমুল্লাহ খান, অধ্যাপক মেজবাহ কামাল, তথ্য কমিশনার ড. সাদেকা হালিম, ড. জিয়া রহমানসহ  বিশিষ্টজনেরা বক্তব্য রাখেন।

এ সময় ইফতেখারুজ্জামান বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচন হয়ে যাচ্ছে। তাই শিগগিরই ১১তম সংসদ নির্বাচন নিয়ে আলোচনা শুরু করতে হবে। দুই নেত্রীকে আলোচনার টেবিলে আসতে হবে। একটি সময় বেধে নিয়ে আলোচনা করতে হবে। তিনি বলেন, সরকারের সর্বোচ্চ পর্যায়সহ একাধিক মন্ত্রীই ১১ম নির্বাচন নিয়ে কথা বলেছেন। তাই সময় বেধে সেদিকে যেতে হবে। রাজনৈতিক সদ্দিচ্ছা নিয়ে আলোচনা করতে হবে। টিআইবি পরিচালক আরও বলেন, বর্তমানে দেশ অন্ধকারের মধ্যে রয়েছে। দেশে সংঘাত অব্যাহত থাকুব, তা আমরা চাই না। নৈতিক বিবেচনায় নির্বাচন প্রশ্নবিদ্ধ। সব রাজনৈতিক দলের অংশ গ্রহণমূলক নির্বাচন বললেই জামায়াতের অংশগ্রহণকে বুঝায় না।

সহিংস রাজনীতি, সংকটে দেশ-ভবিষ্যৎ ভাবনা শীর্ষক সেমিনারের সভাপতিত্ব করেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক আবুল বারকাত। সম্প্রতি একই ভেন্যুতে টিআইবিসহ কয়েকটি সংগঠনের গোলটেবিলে নির্বাচন পেছানোর সুপারিশ নিয়ে সমালোচনার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026