মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২

আজ মধ্যরাত থেকে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

আজ মধ্যরাত থেকে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

শীর্ষবিন্দু নিউজ: দশম জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার্থে ও নাশকতা এড়াতে শুক্রবার মধ্যরাত থেকে মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানিয়েছে, সারা দেশে ৩ জানুয়ারি মধ্যরাত থেকে ৭ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। কেউ এ নিষেধাজ্ঞা অমান্য করলে তাকে দুই বছর বা অনধিক সাত বছরের সশ্রম কারাদণ্ডাদেশ ও অর্থদণ্ডাদেশ দেওয়া হবে। ইসি সূত্র জানায়, ১২টি রাজনৈতিক দলকে ভোটের দিন বিকেল ৪টার মধ্যে নির্বাচন কমিশন কাযার্লয়ে এসে নির্বাচনের ফলাফল সংগ্রহ ও প্রচারণার কাযর্ক্রম পর্বেক্ষণ এবং সাংবাদিকদের সঙ্গে পর্যবেক্ষণ করার জন্য কার্ড সংগ্রহ করতে বলা হয়েছে। এতে রাজনৈতিক দলগুলো ইতিবাচক সাড়া দিয়েছে বলেও সূত্রটি জানায়।

এছাড়া ৪ জানুয়ারি রাত ১২টা থেকে ভোট গ্রহণের দিন অর্থাৎ ০৫ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় ট্যাক্সি ক্যাব, বেবি ট্যাক্সি, ব্যাটারি চালিত অটোরিকশা ও ইজিবাইক, মাইক্রোবাস, জিপ, পিকআপ ভ্যান, প্রাইভেট কার, বাস, ট্রাক, টেম্পো, লঞ্চ, ইঞ্জিন চালিদ বোট ও স্পিডবোট চলাচলের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মহানগরে ট্যাক্সি ক্যাব, মাইক্রোবাস, পিকআপ ও জিপ চলাচলের ওপর এ নিষেধাজ্ঞা প্রযোজ্য।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026