শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৫০

জনগনের ম্যান্ডেট পেতে সমঝোতার ভিত্তিতে চলতি বছরই নির্বাচন

জনগনের ম্যান্ডেট পেতে সমঝোতার ভিত্তিতে চলতি বছরই নির্বাচন

শীর্ষবিন্দু নিউজ: সরকার জনগনের ম্যান্ডেট পায়নি বলে স্বীকার করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, বিরোধী দল নির্বাচনের বাইরে রইল এটা একটা বড় দুঃখ। জনগনের ম্যান্ডেট পেলাম না তাই আমরা আবারও নির্বাচন চাচ্ছি। আশা করছি এই বছরেই নতুন করে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার সকালে একাত্তর টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। আবুল মাল আবদুল মুহিত বলেন, সংলাপের জন্য প্রধানমন্ত্রী অনেক আগেই প্রস্তাব দিয়েছেন। খুব শিগগিরই জোরালো ভাবে এ নিয়ে আলোচনা শুরু হবে বলে আমার বিশ্বাস। তিনি বলেন, সমঝোতার জন্য বিরোধী দলকে এখনি হরতাল-অবরোধ বন্ধ করে সংলাপে বসতে হবে। আর যদি তারা হরতাল-অবরোধ বন্ধ না করে তাহলে সরাকার কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে।

ফলে এতে করে দুই দলের মাঝে সম্পর্ক আরও বেশি খারাপ হবে। আর বিরোধী দল বিএনপি যদি সমঝোতায় আসতে রাজি না হয় তবে নবনির্বাচিত এই সরকারই বহাল থাকবে বলেও জানান অর্থমন্ত্রী। হুসেইন মুহাম্মদ এরশাদ প্রসঙ্গে আবুল মাল মুহিত বলেন, দশম জাতীয় সংসদে বিরোধী দলের আসনে বসছে রওশন এরশাদের জাতীয় পার্টি। তবে বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি একটি দুর্বল বিরোধী শক্তি হবে বলে আমার মনে হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026