রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:৫৩

ব্লিটজ পত্রিকার সম্পাদকের ৭ বছরের জেল দন্ড

ব্লিটজ পত্রিকার সম্পাদকের ৭ বছরের জেল দন্ড

শীর্ষবিন্দু নিউজ: রাষ্টদ্রোহ মামলায় ব্লিটজ পত্রিকার সম্পাদক সালাউদ্দিন শোয়েব চৌধুরীকে ৭ বছরের জেল দিয়েছেন আদালত। মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. জহুরুল হক বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় এ রায় ঘোষণা করেন।

বাংলাদেশে জঙ্গি সংগঠনের তৎপরতা রয়েছে এমন প্রচারণার অভিযোগে ২০০৪ সালে শোয়েবের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়। এর আগে ২০০৩ সালের ২৯ নভেম্বর ইসরাঈল যাওয়ার সময় বিমানবন্দর থেকে তাকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ‘এডুকেশন টুয়ার্ডস কালচার অফ পিস’ শীর্ষক কনফারেন্সে উপস্থাপনের জন্য একটি ভাষণের কপি পাওয়া যায়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026