বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৪৬

তরুণদের পাঁচ স্বপ্নরানী

তরুণদের পাঁচ স্বপ্নরানী

বিনোদন ডেস্ক: সুঠাম দেহ, আকর্ষণীয় শরীর ও ব্যক্তিত্বসম্পন্ন তরুণের প্রতি তরুণীরা যেমন দুর্বলতা প্রকাশ করেন, তেমনি তরুণরাও একই গুণের অধিকারী তরুণীদের প্রতি একধরনের ভালোবাসা অনুভব করেন। আবার স্বপ্নেও অনেক তারকা ব্যক্তিত্বের প্রতি ভালোবাসা অনুভব করেন তরুণীরা।

এদের মধ্যে টম ক্রুজ, লিওনার্দো ডি ক্যাপ্রিও, শাহরুখ, আতিফ আসলাম, সনু নিগম, ইমরান হাশমি বা সালমানরা অন্যতম। তরুণীদের মতো তরুণরাও বাস্তবের রানীর সঙ্গে মনের মধ্যে অর্থাৎ, স্বপ্নেও একজন নারীর প্রতি দুর্বলতা অনুভব করেন। বিশ্বের তরুণদের মনে গোপনে আসন গেড়ে নেওয়া ৯৯ জন তারকার একটি তালিকা সম্প্রতি প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

এই তালিকায় দেখা যায়, বিশ্বের সবচেয়ে বেশি তরুণের স্বপ্নরানী হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্স।

তালিকার নাম্বার ওয়ান অভিনেত্রী লরেন্সের আকর্ষণীয় ফিগার ও মায়াবী মুখের কথা কল্পনা করতেই তরুণদের মনে আলোড়ন খেলে যায়।

উইন্টার’স বোন, দ্য হাঙ্গার গেমস, সিলভার লিনিংস প্লেবুক চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমেই মূলত বিশ্ব চলচ্চিত্রে আসন পোক্ত করেন লরেন্স।

তালিকার দ্বিতীয় স্থানে আছেন হলিউডের বক্স অফিস কাঁপানো কমেডি সিনেমা ‘টেড’র অভিনেত্রী মিলা কিউনিস।

যুক্তরাষ্ট্রের ‘এসকোয়ার’ ম্যাগাজিনের দৃষ্টিতে জীবন্ত ‘যৌনাবেদনময়ী’ নির্বাচিত হন এই অভিনেত্রী। ফ্যাশন মডেলিংয়ে ক্যারিয়ার শুরু করলেও এখন তরুণদের মন কাঁপানোর পাশাপাশি হলিউড পর্দা কাঁপাচ্ছেন মিলা।

হার্টথ্রব মডেল কেট আপটন আছেন এ তালিকার তৃতীয় স্থানে। প্রথম দিকে মডেল হিসেবে পরিচিতি লাভ করলেও কেট আপটন এখন অভিনয়েও দাপিয়ে বেড়াচ্ছেন। পাশাপাশি দুর্বল করে চলেছেন বিশ্বের লাখো তরুণের হৃদয়।

তরুণদের হৃদয়ে আসনকরে নেওয়া রানীদের তালিকায় রয়েছেন ক্যারিবীয় দ্বীপ বার্বাডোজের পপ গায়িকা রিহান্না।

ক’দিন পরপরই নতুন বিতর্কের জন্ম দিলেও রিহান্নাকে স্বপ্নের রানী হিসেবে মনে পুষেছেন এমন তরুণও বিশ্বে কম নয়। তরুণদের মনে জায়গা করে নেওয়ার দিক থেকে এ তালিকায় চতুর্থ স্থানে আছেন রিহান্না।

তরুণদের হৃদয়ে সার্বক্ষণিক আলোড়ন তুলে চলেছেন হলিউডের অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্টও।

রবার্ট প্যাটিনসনের সঙ্গে চুটিয়ে প্রেম করলেও টোয়ালাইট সিরিজের এ হার্টথ্রুব অভিনেত্রীকে মনে-প্রাণে কামনা করেন বিশ্বের লাখো তরুণ!

এছাড়া, এই তালিকায় রয়েছেন ব্রিটিশ অভিনেত্রী এমিলিয়া ক্লার্কে, সঙ্গীতশিল্পী চেরিল কোল, মার্কিন গায়িকা কেটি পেরি, ব্রিটিশ রাজবধূ ডাচেস অব ক্যামব্রিজ কেট মিডলটন, হ্যারি পটার সিরিজের ইংরেজ অভিনেত্রী ও ফরাসি নাগরিক এমা ওয়াটসন, মার্কিন সঙ্গীততারকা বিয়ন্স, জাস্টিন বিবারের সাবেক প্রেমিকা সেলেনা গোমেজ, ইন্ডিয়ান অভিনেত্রী শার্লিন চোপড়া, বিপাশা বসু, টম ক্রুজের সাবেক স্ত্রী কেটি হোমস, নেপালের নাগরিক ইংরেজ মডেল অমৃতা আচার্য প্রমুখ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026