বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:১২

ঘণ্টায় ১৮১ কিমি গতির বাইসাইকেল

ঘণ্টায় ১৮১ কিমি গতির বাইসাইকেল

বাইসাইকেলের নাম মনে হলেই আমরা ভেবে নেই, চালাতে কষ্ট, ধীর গতির একটি দ্বিচক্র যানের কথা। ধীর গতি এই অর্থে যে, এতে সাধারণত মোটর লাগানো হয় না। তবে প্রতিনিয়ত প্রযুক্তির নতুন চমক আমাদের অবাক করছে। আমরা উপহার পাচ্ছি অভাবনীয় সব জিনিস।

বর্তমান বিশ্বের তারুণ্যের সবচেয়ে পছন্দের বাহনে পরিণত হওয়া বাইসাইকেল নিয়েও গবেষণার শেষ নেই। ইংল্যান্ডে বাইসাইকেল আরোহীদের জন্য তৈরি হচ্ছে আলাদা দ্বিতল রাস্তা। সাইকেলে আজ নতুন মডেল তো, কাল গতি বাড়ানোর খেলা।

২০১৩ সালে সাইকেলের গতি বেড়েছে পাল্লা দিয়ে। পাল্লা দিয়ে বলা হচ্ছে  এ কারণে যে, চলতি বছরের সেপ্টেম্বরে ঘণ্টায় ১৩১ কিলোমিটার গতিতে চলা বাইসাইকেলের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়লেন এক বাইসাইকেল শপের মালিক। তিনি ঘণ্টায় সর্বোচ্চ ১১২ দশমিক ৯৪ মাইল বা ১৮১ কিমি গতিতে সাইকেল চালিয়ে নাম লেখালেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026