বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:১৩

এবার দিল্লিতে ড্যানিশ নারী গণধর্ষিত

এবার দিল্লিতে ড্যানিশ নারী গণধর্ষিত

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লিতে এবার একজন ড্যানিশ নারী গণধর্ষণের শিকার হলেন। একদল দুর্বৃত্ত তাকে ঘিরে ফেলে নয়াদিল্লির রেলওয়ে স্টেশনে নিয়ে দুর্বৃত্তরা তাকে ধর্ষণ করে।

পুলিশের মুখপাত্র রঞ্জন ভগত বিবিসিকে জানান, তারা আমাক্স হোটেলে পৌছে ঘটনার তদন্ত শুরু করেছেন। তবে তারা কাউকে গ্রেফতার করতে পারেননি। বিবিসি অনলাইনের খবরে বলা হয়, ৫১ বছর বয়সী ওই নারী দিল্লিতে পর্যটক হিসেবে এসেছিলেন। মঙ্গলবার রাতে দিল্লির পাহাড়গঞ্জ এলাকায় একদল দুর্বৃত্ত তাকে ছুরির মুখে ধর্ষণ করেন। পুলিশ ঘটনা তদন্ত করছে।

ঘটনার শিকার ড্যানিশ নারী পুলিশকে জানায়, এক সপ্তাহ ধরে তিনি ভারত ভ্রমণ করছেন। আগ্রা সফরের পর তিনি মঙ্গলবার নয়াদিল্লিতে পৌছান। নয়াদিল্লিতে তিনি হোটেল আমাক্সে ওঠেন। তারপর বিকেলে ভারতের জাতীয় জাদুঘর দেখার জন্য বের হন। সন্ধ্যায় হোটেলে ফেরার সময় তিনি পথ হারিয়ে ফেলেন। পথচারীদের জিজ্ঞেস করে হোটেলের রাস্তা খুঁজছিলেন। এমন সময় একদল দুর্বৃত্ত তাকে ঘিরে ফেলে।

ওই নারীর ভাষ্যমতে, নয়াদিল্লির রেলওয়ে স্টেশনে ওই দুর্বৃত্তরা তাকে ধর্ষণ করে। ধর্ষণের পর তার অর্থ ও মূল্যবান সামগ্রী নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনার পর তিনি কোনোমতে হোটেলে পৌছে পুলিশ ও ভারতস্থ ড্যানিশ দূতাবাসকে বিষয়টি জানান।

ধর্ষণের শিকার ওই নারী বুধবার সকালে কোপেনহেগেনের উদ্দেশ্যে ভারত ত্যাগ করেন। ২০১২ সালে দিল্লিতে বাসে মেডিকেল ছাত্রীকে গণধর্ষণ এবং হত্যার পর ভারতসহ সারাবিশ্বে তোলপাড় শুরু হয়। গত বছরের মার্চে মধ্যপ্রদেশে এক সুইস নারীও গণধর্ষণের শিকার হয়েছিলেন। এজন্য জুলাইয়ে ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন আদালত।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026