সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:০৯

সিলেট-ঢাকা ৬ লেনের কাজ দ্রুত শেষ করতে চান প্রধানমন্ত্রী

সিলেট-ঢাকা ৬ লেনের কাজ দ্রুত শেষ করতে চান প্রধানমন্ত্রী

সিলেট-ঢাকা ৬ লেনের কাজ দ্রুত শেষ করতে চায় সরকার। এ লক্ষ্যেই তারা কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২ মে) দুপুরের দিকে সিলেটে অনুষ্ঠিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সিলেট সিটি কর্পোরেশন আয়োজিত এ সুধী সমাবেশ অনুষ্টিত হয় নগরভবনের সামনে।

সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি বলেন, বিদেশ থেকে দেশে আসতে বা বিদেশে যেতে সময় লাগে ৮/৯ ঘন্টা। অথচ সড়ক পথে ঢাকা থেকে সিলেট আসতে সময় লেগে যায় পুরো একটা দিন। আমরা জনগনের এ দুর্ভোগ কমাতে চাই। সিলেট-ঢাকা মহাসড়ক ৬ লেনের কাজ দ্রুত শেষ করতে কাজ করছি আমরা।

তিনি বলেন, জমি অধিগ্রহণ নিয়ে নানান জটিলতা আছে। তবু আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এ ব্যাপারে দ্রুত কাজ করতে নির্দেশ দিয়েছি।

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর এবং শ্রম ও প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে জলাবদ্ধতা নিরসন প্রকল্প প্রসঙ্গে বলেন, আজ আমরা এই প্রকল্পটি উদ্বোধন করলাম। কাজ শুরু হল। সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতায় অবর্ননীয় দুর্ভোগ পোহাতে হয় সিলেট নগরবাসীকে। এই প্রকল্পটি বাস্তবায়ন হলে সেই দুর্ভোগেরও অবসান হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026