বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:৫৭

আমর বিন আল আস মসজিদ

আমর বিন আল আস মসজিদ

আজ শুক্রবার। পবিত্র জুমাবার। আজকের বিষয় ‘মিশরের আমর বিন আল আস মসজিদ’। শীর্ষবিন্দু পাঠকদের জন্য এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন ‘ইসলাম বিভাগ প্রধান’ ইমাম মাওলানা নুরুর রহমান।

মিশরের রাজধানী কায়রোর ফুসতাত এলাকায় অবস্থিত আমর ইবনুল আস মসজিদ আফ্রিকা মহাদেশে নির্মিত প্রথম এবং মিশরের প্রাচীনতম মসজিদ।

৬৪১-৬৪২ খ্রিস্টাব্দে (২০-২১ হিজরি) বিশিষ্ট সাহাবী ও মিশর বিজয়ী সেনাপতি আমর ইবনুল আস (রা.) এটি নির্মাণ করেন, যা ওই অঞ্চলের ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও ধর্মীয় নিদর্শন।

মিশরের ইসলামের ইতিহাসে প্রথম মসজিদ হলো ‘জামে আমর ইবনুল আস’ রাদিয়াল্লাহু আনহু।

মসজিদটি নির্মাণ করেন ‘দুহাতুল আরব’ বা আরবের বিচক্ষণ ব্যক্তি হিসেবে উপাধিপ্রাপ্ত বিশিষ্ট সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। পরবর্তীতে তার নামেই মসজিদটি প্রসিদ্ধি লাভ করে।

মিশরের ইস্কান্দারিয়া বা আলেকজান্দ্রিয়া বিজয়ের পরে নীল নদের সন্নিকটে ২০ বা ২১ হিজরী মোতাবেক ৬৪২ সালে মসজিদটি নির্মাণ করা হয়।

মসজিদটি নির্মাণ করার পরে একে কেন্দ্র করে যে শহর গড়ে তোলা হয়, তাই ইসলামের ইতিহাসে ফুসত্বাত নামে খ্যাত।

উক্ত মসজিদে যুগে যুগে সংস্কারের অনেক ছোঁয়া লেগেছে। সর্বপ্রথম যিনি সংস্কার করেন তিনি হলেন উমাইয়্যা শাসনামলে মিশরের গভর্নর মাসলামাহ বিন খালেদ আল-আনসারী রহিঃ।

এই মসজিদটি মুসলিম স্থাপত্যের একটি উজ্জ্বল উদাহরণ এবং প্রতিদিন এখানে প্রচুর মানুষ সালাত আদায় ও পরিদর্শনের জন্য আসেন।

মসজিদটি আজও কালের নানা ঘটনাবলীর স্মৃতি নিয়ে দাড়িয়ে আছে প্রাচীন সভ্যতার দেশ মিশরে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026