শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকে’র ৪৩তম টিউবওয়েল প্রদান

আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকে’র ৪৩তম টিউবওয়েল প্রদান

‘মানবতার কল্যাণে আমরা আপনাদের পাশে’ এই স্লোগানকে সামনে রেখে আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকে এর উদ্যোগে ৪৩তম টিউবওয়েল প্রজেক্ট ৩০ শে এপ্রিল প্রদান করা হয়।

যুক্তরাজ্যের লুটন শহরের পরিচিত ব্যক্তিত্ব ও আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকে এর অন্যতম উপদেষ্টা হাজী রাসেল আহমদ ও হাজীয়া দিলারা বেগম এর আর্থিক অর্থায়নে ৩০শে এপ্রিল বৃহস্পতিবার দুপুরে নাহিদ আহমদ এর সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার খর্দ্দাপাড়া ডাক গ্রামের বারকোট মাদ্রাসায় স্থাপন করা হয়।

আর-রহমান এডুকেশন ট্রাস্টের ব্যবস্থাপনায় দূঃস্থদের মাঝে আজকের টিউবওয়েল নিয়ে মোট ৪৩তম টিউবওয়েল বিতরণ করা হল। টিউবওয়েল স্থাপন শেষে এর উদ্বোধন করেন আর-রাহমান এডুকেশন ট্রাস্ট বাংলাদেশের অন্যতম উপদেষ্টা ও আল-আনসার ফাউন্ডেশনের সভাপতি ইমতিয়াজ মাহিন।

উপস্থিত ছিলেন- এলাকার মুরব্বি ফটিক মিয়া, কামরল ইসলাম, ইছমেদ আলী, ফারুক আহমেদ প্রমুখ। দোয়া পরিচালনা করেন- ক্বারী মাওলানা সাইফুল ইসলাম তারেক।

এ সময় উপস্থিত এলাকাবাসী বলেন, ইউনিয়ন-পৌরসভার অনেক এলাকায় জনসাধারণের জন্য সরকারিভাবে বিশুদ্ধ পানি সরবরাহ করার কোন ব্যবস্থা না থাকায় পানিবাহিত রোগের দখলে নিম্ন আয়ের মানুষের জনজীবন। দেশের অধিকাংশ গ্রামের দরিদ্র অসহায় পরিবারগুলো বিশুদ্ধ পানির এক চরম সংকট রয়েছেন। যারা দিন আনে দিন খায় তারা বিশুদ্ধ পানির জন্য টিউবওয়েল স্থাপন নিয়ে মহা সংকটে ভোগেন। হয়তো সরকারিভাবে পাবে না হয় কোন দাতা সংস্থা কিংবা ব্যাক্তি উদ্যোগে পাবেন এমনটাই ভেবে বসে থাকা ছাড়া তাদের কোন উপায় নেই। সবার না জুটলেও মাঝে মধ্যে দু-একটি গ্রাম বা পরিবার বিভিন্ন ইস্যু থেকে পেয়ে তাদের চাহিদার যোগান দেন। এক্ষেত্রে দাতাদের সদয় বিবেচনা ও তাদের মানব প্রেম প্রশংসনীয়।

এ সময় তারা দাতাদের প্রতি  দোয়া করে বলেন, দো-জাহানের কামিয়াবি তারা পাবেন নিশ্চয়। অনেকে দান খয়রাত করে মনে আনন্দ পান, উদ্দেশ্য থাকে ছওয়াবের। তাদের নেক উদ্দেশ্য কবুল হোক এটা সমাজের অসহায় মানুষের কামনা নিরন্তর।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026