বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:০৭

লন্ডনে ছুরিকাঘাতে গুরুতর আহত দুই ইহুদি

লন্ডনে ছুরিকাঘাতে গুরুতর আহত দুই ইহুদি

যুক্তরাজ্যের উত্তর লন্ডনে ছুরিকাঘাতে দুইজন ইহুদি গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) শহরের গোল্ডার্স গ্রিনে এ ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

জানা যায়, স্থানীয় সময় বুধবার দুপুরে এক ব্যক্তি ছুরি হাতে জনবহুল সড়কে দৌঁড়াতে দৌঁড়াতে ইহুদি ধর্মাবলম্বীদের ওপর হামলার চেষ্টা চালান। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেইসঙ্গে, হামলায় আহত দুইজন পুরুষকে হাসপাতালে নেওয়া হয়েছে।

এ ঘটনায় ব্রিটিশ পার্লামেন্টে প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এ হামলাকে ‘গভীর উদ্বেগজনক’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘তদন্ত চলছে। এ ধরনের অপরাধ দমনে আমাদের সংকল্পবদ্ধ হতে হবে। সম্প্রতি এমন অপরাধ আমরা বড্ড বেশি দেখছি।’

লন্ডনের মেয়র সাদিক খান জানান, তিনি মেট্রোপলিটন পুলিশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং ইহুদি অধ্যুষিত এলাকাগুলোতে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

গত মাসে ওই একই এলাকায় একটি অ্যাম্বুলেন্সে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছিল বলে জানিয়েছেন কর্মকর্তারা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026