সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৫৭

ইনকিলাবের বিরুদ্ধে মামলা: অফিস থেকে গ্রেফতার ও ছাপাখানায় তালা

ইনকিলাবের বিরুদ্ধে মামলা: অফিস থেকে গ্রেফতার ও ছাপাখানায় তালা

শীর্ষবিন্দু নিউজ: দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক এ এম এম বাহাউদ্দীন, পত্রিকার প্রকাশক, প্রধান বার্তা সম্পাদক ও এক প্রতিবেদকের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। রাজধানীর আর কে মিশন রোডে ওই পত্রিকার কার্যালয়ে তল্লাশি চালিয়ে পাঁচজনকে নিয়ে যায় পুলিশ। তল্লাশি শেষে ইনকিলাব এর ছাপাখানায় তালা লাগিয়ে দেয় পুলিশ।

পুলিশের আটককৃতদের মধ্যে হলেন পত্রিকাটির বার্তা সম্পাদক রবিউল্লাহ রবি, উপ-বার্তা সম্পাদক রফিক মোহাম্মদ, জ্যেষ্ঠ প্রতিবেদক আফজাল বারী, কূটনৈতিক প্রতিবেদক আহমেদ আতিক ও বার্তা সম্পাদনা বিভাগের কম্পিউটার অপারেটর শহীদুল ইসলাম। তবে তাঁদের কোথায় নেওয়া হয়েছে, তা জানা যায়নি।

ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, পত্রিকা ও ওয়েবসাইটে মিথ্যে সংবাদ প্রচার করার অভিযোগে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে পুলিশ বাদী হয়ে ওয়ারী থানায় মামলা করেছে। মামলায় এসআই অভিযোগ করেন, আজ ইনকিলাব পত্রিকায় সাতক্ষীরায় যৌথবাহিনীর অভিযানে ভারতীয় বাহিনীর সহায়তা শিরোনামে একটি খবর ছাপা হয়। ওই প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমতি সাপেক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় দিল্লির  কাছে চিঠি দিয়ে ওই সহায়তা চেয়েছে। এতে দেশের আইনশৃঙ্খলা বাহিনী ও দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই মামলার পরিপ্রেক্ষিতে আদালতের অনুমতি নিয়ে পুলিশ ইনকিলাব পত্রিকার  কার্যালয়ে তল্লাশি চালায়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026