বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১

ইনকিলাব প্রকাশনা স্থায়ীভাবে নিষিদ্ধ হয়নি

ইনকিলাব প্রকাশনা স্থায়ীভাবে নিষিদ্ধ হয়নি

শীর্ষবিন্দু নিউজ: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দৈনিক ইনকিলাব পত্রিকা যে সংবাদ প্রচার করেছে, তা গুজব ও মিথ্যাচার। তথ্য-প্রযুক্তি আইনে মহা অপরাধ। এ জন্য সাময়িকভাবে তাদের ছাপাখানা বন্ধ করা হয়েছে। স্থায়ীভাবে প্রকাশনা নিষিদ্ধ করা হয়নি। আজ শুক্রবার রাজধানীতে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের কর্নেল তাহের মিলনায়তনে দিনব্যাপী এক সভার শুরুতে তিনি এ মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, কার্যকরী সভাপতি মাঈনুদ্দিন খান বাদল, স্থায়ী কমিটির সদস্য নাজমুল হক প্রধান, শিরিন আখতার প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় ইনু বলেন, দৈনিক ইনকিলাবের বিষয়টি আইনগতভাবে দেখা হচ্ছে। তারা ভারত-বাংলাদেশ সম্পর্ক নষ্ট করতে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে। তিনি অভিযোগ করে বলেন, ভারতীয় বাহিনী দিয়ে অভিযান চালানোর খবর প্রকাশ করে যৌথ বাহিনীকে কলঙ্কিত ও বাংলাদেশের জনগণের মাঝে উত্তেজনা সৃষ্টি করেছে পত্রিকাটি। প্রচারিত সংবাদের সত্যতা আছে বলে অনেকে দাবি করেছেন। আপনি কী মনে করেন? এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এটা মিথ্যা কথা। আদালতে প্রমাণ পাবেন।

হাসানুল হক ইনু বলেন, নির্বাচন ও বিজয় হলেও বিপদ কাটেনি। গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে আমাদের গুরুত্বপূর্ণ নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী জড়িত আছেন। যুদ্ধাপরাধীদের বিচার ও জঙ্গিবাদের মূলোত্পাটন করেই আমাদের যাত্রা সফল হবে। ইনু বলেন, নাশকতার অন্তর্ঘাত আড়াল করার চেষ্টা করে নতুন ষড়যন্ত্র শুরু করেছেন বিএনপির নেত্রী। তাঁর শান্তিপূর্ণ কর্মসূচি ধোঁয়াশা ও ধূম্রজাল মাত্র। তিনি বৈধ সরকারকে অবৈধ বলেছেন। গণতন্ত্রের ক্লাবের বাইরে চলে গেছেন। গণতন্ত্রক্লাবে কাজ করার জন্য তাঁকে (খালেদা জিয়া) নাশকতা ও জঙ্গিবাদ ত্যাগের আহ্বান জানান এই মন্ত্রী।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026