রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:১৬

ওঁলাদে-জুলি গোপন প্রেম ফাঁস হওয়ায় আলাদা হচ্ছেন ওঁলাদে-ভ্যালেরি দম্পতি

ওঁলাদে-জুলি গোপন প্রেম ফাঁস হওয়ায় আলাদা হচ্ছেন ওঁলাদে-ভ্যালেরি দম্পতি

ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদে ও তার দীর্ঘদিনের সঙ্গিনী ভ্যালেরি ট্রায়ারওয়েইলার আলাদা হয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। দু’জন বিবাহবন্ধনে আবদ্ধ না হলেও ২০০৬ সাল থেকে একসঙ্গে ছিলেন। অভিনেত্রী জুলি গায়েতের সঙ্গে ওঁলাদের গোপন প্রণয় ফাঁস হয়ে যাওয়ার পর থেকে তাদের সম্পর্কে ফাটল ধরে।

শনিবার আলাদা হয়ে যাওয়ার ঘোষণা দিতে গিয়ে ওঁলাদে বলেন, বিষয়টি আমার ব্যক্তিগত জীবন সংক্রান্ত বিধায় আমি একজন সাধারণ ব্যক্তি হিসেবে কথা বলছি, রাষ্ট্রপ্রধান হিসেবে নয়। এদিকে ভ্যালেরির পক্ষ থেকে প্রথম বার্তাটি আসে টুইটারে। তিনি এলিস প্রেসিডেন্সিয়ার প্যালেসের সব স্টাফ কর্মীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

তিনি বলেন, তাদের গভীর অনুরাগ আর ছেড়ে আসার সময় তাদের অনুভূতি প্রকাশ আমি কখনও ভুলবো না। ২০১২ সালের মে মাসে নির্বাচনের পর থেকে তিনি ফার্স্টলেডি হিসেবে কার্যালয়ের দায়িত্ব পালন করা শুরু করেন। দুই সপ্তাহ আগে ক্লোজার ম্যাগাজিনে ওঁলাদে-গায়েতের গোপন প্রেম ফাঁস হওয়ার পর মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়েন ভ্যালেরি। এরপর ৮ দিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026