রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৪৭

ববি হাজ্জাজ ফের এরশাদের মুখপাত্র

ববি হাজ্জাজ ফের এরশাদের মুখপাত্র

শীর্ষবিন্দু নিউজ: জাতীয় পার্টির চেয়ারম্যানের হুসেইন মুহম্মদ এর বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজকে ফের মুখপাত্রের দায়িত্ব দেয়া হয়েছে। পাশাপাশি নির্বাচন সমন্বয়কারী হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন তিনি। শনিবার দুপুরে জাপা চেয়ারম্যানের প্রেস এন্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে  বলা হয়, ববি এখন থেকে তৃণমূল পর্যায় থেকে কেন্দ্রের সঙ্গে সকল ধরণের নির্বাচনের ব্যাপারে সমন্বয়সাধনের দায়িত্ব পালন করবেন। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। এর আগে এরশাদ সিএমএইচে চিকিৎসাধীন থাকা অবস্থায় অস্থায়ী মুখপাত্রের দায়িত্ব পালন করেন ববি হাজ্জাজ। এরশাদের পক্ষে সংবাদ সম্মেলন করার পর এক পর্যায়ে তিনি লন্ডন চলে যান। ববি হাজ্জাজ অভিযোগ করেছিলেন, তাকে চাপ দিয়ে লন্ডন যেতে বাধ্য করা হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026