মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমনে রাস্তায় দাঁড় করানো যাবে শিক্ষার্থীদের

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমনে রাস্তায় দাঁড় করানো যাবে শিক্ষার্থীদের

শীর্ষবিন্দু নিউজ: রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বেলায় শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করাতে বাধা নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। দেশের সর্বোচ্চ পদাধিকারী বলে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে অনেক শিক্ষার্থী দেখতে চায়, তাই এ ক্ষেত্রে তাদের রাস্তায় দাঁড় করানো যাবে- এমন ব্যাখ্যা দেন তিনি।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়া অন্য কোনো জনপ্রতিনিধি বা বিশিষ্ট ব্যক্তিকে স্বাগত জানাতে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে রাখা যাবে না। আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে ৪৩তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন শিক্ষামন্ত্রী।

সম্প্রতি কয়েকজন মন্ত্রী ও জনপ্রতিনিধিকে স্বাগত জানাতে রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা ছাত্র-ছাত্রীদের দাঁড় করিয়ে রাখায় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যাপক সমালোচনা হয়। এ প্রেক্ষিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকের শিশুদের এভাবে রাস্তায় দাঁড় না করিয়ে রাখতে নির্দেশ দেয়। এমনকি কোনো স্কুল তা করলে ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ার করা হয়।

বরিশাল শিক্ষা বোর্ডের ব্যবস্থাপনায় এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষার মানে অসন্তোষ প্রকাশ করে নাহিদ বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলে জানান তিনি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026