শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:১২

দেশব্যাপী জামায়াতের ডাকা হরতালে যান চলাচল স্বাভাবিক

দেশব্যাপী জামায়াতের ডাকা হরতালে যান চলাচল স্বাভাবিক

শীর্ষবিন্দু নিউজ: জামায়াতে ইসলামীর ডাকে আজ বৃহস্পতিবার রাজধানী ঢাকাসহ সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল চলছে। এখন পর্যন্ত কোনো জায়গা থেকে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সড়কগুলোতে যানবাহন চলাচল অন্যান্য দিনের মতো স্বাভাবিক রয়েছে। দলের আমির মতিউর রহমান নিজামীকে হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদে জামায়াত এ হরতালের ডাক দেয়।

জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান গতকাল বুধবার এক বিবৃতিতে জানান, জেলার শিবগঞ্জ উপজেলার তর্ত্তিপুরে হিন্দু সম্প্রদায়ের তীর্থযাত্রীরা আজ গঙ্গাস্নান করবেন। হিন্দু সম্প্রদায়ের অনুরোধে চাঁপাইনবাবগঞ্জ জেলা হরতালের আওতামুক্ত থাকবে।

হরতাল ঘিরে রাজধানীতে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তাব্যবস্থা। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ ও র্যাবের সদস্য মোতায়েন করা হয়েছে। কোথাও কোথাও জলকামানও প্রস্তুত রাখা হয়েছে। প্রধান প্রধান সড়কে অন্যান্য দিনের মতোই যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে প্রাইভেট কারের সংখ্যা তুলনামূলক কম।

হরতালের সমর্থনে গতকাল সকালে রাজধানীর মগবাজারে জামায়াত এবং খিলগাঁও, জুরাইন, হাজারীবাগ ও ধানমন্ডি এলাকায় মিছিল করেছে ছাত্রশিবির। রাজশাহীর খড়খড়ি বাইপাস সড়কে মাছবাহী ট্রাকে দুর্বৃত্তদের আগুনে ট্রাকের ক্যাবিনেট পুড়ে গেছে। ট্রাকচালক আবদুস সালাম জানান, রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট থেকে ট্রাকে মাছবোঝাই করে তাঁরা ঢাকায় যাচ্ছিলেন। বাইপাস সড়কের আশরাফের মোড়ে পৌঁছলে ট্রাকের সামনে আগুন ছুড়ে মারে দুর্বৃত্তরা। তাঁরা দ্রুত ট্রাক থেকে নেমে আত্মরক্ষা করেন। পুলিশ জানায়, ট্রাকের মালিকপক্ষ থেকে মামলা হলে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026