রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৩

ভারতের ভাড়া করা ট্রেনে চলছে আওয়ামীলীগ

ভারতের ভাড়া করা ট্রেনে চলছে আওয়ামীলীগ

শীর্ষবিন্দু নিউজ: আওয়ামী লীগ ট্রেনে উঠতে পারেনি, ইন্ডিয়ান ভাড়া করা ট্রেনে করে চলছে। তারা বাংলাদেশের জনগণের ট্রেনে উঠতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহম্মেদ। রোববার দুপুর সোয়া ১টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

এ সময় রিজভী অভিযোগ করে বলেন, আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের ট্রেনে চড়ে এদেশের জনগণ ইন্ডিয়ান ভাড়া করা ট্রেন বিতাড়িত করবে। সারা দেশে উপজেলা নির্বাচনে যারা প্রার্থী হচ্ছে বা হবে এরকম প্রার্থীদের বিরুদ্ধে মামলা দিয়ে ও গ্রেফতার করে হয়রানি করছে যৌথবাহিনী। যৌথবাহিনী দিয়ে বিরোধীদলের নেতাকর্মীদের যেভাবে খুন, গুম, গ্রেফতার করা হচ্ছে তা ৭৫’র রক্ষীবাহিনীর বর্বরতাকেও হার মানিয়েছেন বলেও মন্তব্য করেন রিজভী। তিনি অবিলম্বে এ অভিযান ও হয়রানি বন্ধের দাবি জানান।

তিনি বলেন, জনগণের ভোটের মাধ্যমে নয়, প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে সরকার সাধারণ মানুষ এবং বিরোধীদলের ওপর যে আচরণ করছে এর বিরুদ্ধে প্রবল প্রতিরোধর জন্য সাধারণ মানুষ তৈরি হচ্ছে। এসময় তিনি শেখ হাসিনার শাসনকে ডক্টিন অব ফোর্স বলে আখ্যা দেন। এসময় আরো উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহম্মেদ, বরকত উল্লা বুলু, শাহজাহান এবং সহ দফতর সম্পাদক শাহীন প্রমুখ।

এদিকে বিএনপি অফিসে সামনে দুপুরের ব্রিফিংকে কেন্দ্র করে ভিড় জমলেও কার্যালয় বা এর সামনের কোনো নেতাকর্মী দাঁড়াতে দেয়নি পুলিশ। এমনকি মিডিয়ার গাড়ি কার্যালয়ের সামনে রাখতে দেওয়া হয়নি। এছাড়া সামনে সড়কে কোনো নেতাকর্মী দাঁড়াতে দেয়নি। তবে পুলিশের উপস্থিতি এবং তৎপরতা দেখে নেতাকর্মীরেদ মধ্যে কিছুটা হলেও ভীতি কাজ করছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026