বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫

গণতন্ত্র রক্ষায় সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকতে প্রধানমন্ত্রীর আহবান

গণতন্ত্র রক্ষায় সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকতে প্রধানমন্ত্রীর আহবান

শীর্ষবিন্দু নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের পবিত্র সংবিধানকে রক্ষা তথা গণতান্ত্রিক ধারাকে সুসংহত করার জন্য সশস্ত্র বাহিনীকে যে কোন হুমকি মোকাবেলায় সর্বদা সজাগ ও প্রস্তুত থাকার আহবান জানিয়েছেন। রোববার ঢাকা সেনানিবাসের সেনাসদর অফিসার্স মেস (নতুন)-এ জেনারেলস কনফারেন্সে তিনি এ আহবান জানান।

প্রধানমন্ত্রী বলেন, সাংবিধানিক বাধ্যবাধকতা এবং গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য বিগত ৫ জানুয়ারি ১০ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচন সুষ্ঠু এবং সফলভাবে অনুষ্ঠিত করায় অন্যান্য নিরাপত্তা বাহিনীর সঙ্গে সেনাবাহিনীও উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। নির্বাচনকালীন সময়ে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দেশের সব জেলায় সেনাবাহিনীর উপস্থিতি জনমনে স্বস্তি এনে দিয়েছিল। জনগণ নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে সক্ষম হয়েছে। এজন্য তিনি সেনাবাহিনীর সব সদস্যকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

তিনি আরও বলেন, সরকার প্রধান হিসেবে গত দুই মেয়াদে আমি আমার সাধ্য মোতাবেক সেনাবাহিনীকে আধুনিকায়ন করার চেষ্টা করেছি। যাতে আন্তর্জাতিক পরিমণ্ডলে সেনাবাহিনী মাথা উঁচু ক্লরে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে সক্ষম হয়। আমাদের সরকারের তৃতীয় মেয়াদেও উন্নয়নের এ ধারা অব্যাহত থাকবে এবং আগামীতে আরও আধুনিক সেনাবাহিনীর জন্য যা যা প্রয়োজন তার ব্যবস্থা করতে আমি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।

সেনাবাহিনীর উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন বাস্তবমুখী পদক্ষেপ নেওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় প্রতিরক্ষা নীতিমালা প্রণয়ন করেন তারই আলোকে সরকার সশস্ত্র বাহিনী ফোর্সেস গোল ২০৩০ প্রণয়ন করেছে। সেনাবাহিনী ফোর্সেস গোল বাস্তবায়নে যথেষ্ট অগ্রগতি লাভ করেছে। ফোর্সেস গোল ২০৩০ এর আলোকে এরইমধ্যে আমরা বাংলাদেশ সেনাবহিনীর বিভিন্ন সাংগঠনিক কাঠামোতে আধুনিক অস্ত্র, গোলাবারুদ ও যোগাযোগ সরঞ্জামাদি অর্ন্তভুক্ত করেছি। যা সামগ্রিকভাবে আমাদের গর্বিত সেনাবাহিনীর সমরশক্তি ও চলাচল ক্ষমতা আরো অনেক বৃদ্ধি করবে।

প্রধানমন্ত্রী প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব:)তারেক আহমেদ সিদ্দিকী, সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়াসহ সেনাবাহিনীর মেজর জেনারেল থেকে তদুর্ধ্ব কর্মকর্তারা জেনারেলস কনফারেন্সে অংশ নেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026