বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:৫২

গোসল না করে ৬০ বছর

গোসল না করে ৬০ বছর

শীর্ষবিন্দু নিউজ:  মন দেওয়া-নেওয়াঘটিত কোনো বিষয় থেকে কষ্ট পেয়েই একাকিত্ব জীবন বেছে নিয়েছেন তিনি। নিজেকে আড়াল করেছেন জগৎ সংসারের মায়া থেকে।

নাম আমু হাজি। বয়স এখন ৮০ বছর। ইনিলিজিব্যাল ব্যাচেলর বা অযোগ্য অবিবাহিত হিসেবে পরিচিত তিনি। গত ৬০ বছর পানির সংর্স্পশে যান নি। গোসল না করা অবস্থায় পার করেছেন ৬০ বছর। এখন তার বিশ্বাস গোসল করলে তিনি অসুস্থ হয়ে পড়বেন।

পশুর পচে যাওয়া মাংস তার প্রিয় খাবার। আর পশুর মল তার তামাকের চাহিদা পূরণ করে। এছাড়া দিনে তিনি পাঁচ লিটার পানি পান করেন- তাও একটি ময়লা তেলের জার থেকে। আমু হাজি বসবাস করেন ইরানের দক্ষিণাঞ্চলীয় ফারস প্রদেশের দেজগা গ্রামে একটি গর্তে। রাতযাপন করেন ওই গর্তে, যা অনেকটা কবরের মতো।

একবার ওই এলাকার কিছু ‘দুষ্টু’ বালক তাকে জোর করে গোসল করিয়ে দিতে চেয়েছিল। কিন্তু কৌশলে তিনি সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হন। পুরনো ছেঁড়া কাপড় পোশাক হিসেবে ব্যবহার করেন আমু। শীতের সময় আরামের জন্য বাড়তি হিসেবে একটি হেলমেট ব্যবহার করেন!

পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে উদাসীন আমু হাজি গাড়ির আয়নায় তাকিয়ে নিজের চেহারা দেখার মনোবাসনা নিবৃত করেন। আর চুল কাটার ইচ্ছা হলে আগুনে পুড়িয়ে দেন! এর আগে ৬৬ বছর বয়সী ভারতীয় নাগরিক কৈলাস সিংয়ের ৩৮ বছর ধরে গোসল না করার রেকর্ড ছিল। আর ৬০ বছর গোসল না করে পূর্বের রেকর্ডটি ভেঙে নতুন রেকর্ড গড়েছেন বলে দাবি আমু হাজির।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026