মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০

জেদ্দায় আগুনে পুড়ে দুই বাংলাদেশির মৃত্যু

জেদ্দায় আগুনে পুড়ে দুই বাংলাদেশির মৃত্যু

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সৌদি আরবের জেদ্দার আল-জামিয়া জেলায় গতকাল শুক্রবার একটি পুরোনো ভবনে আগুন লেগে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। প্রাথমিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনায় ইয়েমেনের পাঁচ নাগরিক আহত হয়েছেন। দেশটির সিভিল ডিফেন্সের বিবৃতির বরাত দিয়ে আজ শনিবার আরব নিউজ অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে জানানো হয়, ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত। পরে তা চতুর্থ তলায় ছড়িয়ে পড়ে। ভবনটি থেকে সবাইকে সরিয়ে নেওয়া হয়েছে। আগুনের কারণ জানাতে পারেনি কর্তৃপক্ষ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026