বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:২৪

দুর্নীতি করেননি বলে ওপেন চ্যালেঞ্জ দিলেন রাজউক চেয়ারম্যান

দুর্নীতি করেননি বলে ওপেন চ্যালেঞ্জ দিলেন রাজউক চেয়ারম্যান

শীর্ষবিন্দু নিউজ: দুদকের তলবে হাজির হয়ে রাজউক চেয়ারম্যান নুরুল হুদা সাংবাদিকদের কাছে দাবি করেছেন, কোনো দুর্নীতির সঙ্গেই তিনি যুক্ত নন। দুদকের উপ পরিচালক যতন কুমার রায় বুধবার নুরুল হুদাকে কমিশনে ডেকে পাঠিয়ে চিঠি দেন। সেই তলবে বৃহস্পতিবার সকালে রাজধানীর সেগুন বাগিচার দুদক কার্যালয়ে আসেন নুরুল হুদা।

কমিশন থেকে বেরিয়ে বেলা ১২ টার দিকে তিনি সাংবাদিকদের বলেন, আমার হাত দিয়ে রাজউকে কোনো দুর্নীতি হয়নি। এটা আমার ওপেন চ্যালেঞ্জ। তলবের কারণ প্রসঙ্গে রাজউক চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, একজন ভিআইপির কিছু তথ্য উপাত্ত চেয়ে চিঠি পাঠিয়েছিল দুদক। আমি সেগুলো দেয়ার জন্য এখানে এসেছি। দুদকের এক কর্মকর্তা জানান, একজন সচিবের বিরুদ্ধে রাজউকের প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। ওই দুর্নীতিতে রাজউক চেয়ারম্যানের সংশ্লিষ্টতার বিষয়েও তথ্য আছে দুদকের হাতে।

এ বিষয়ে জানতে চাইলে দুদকের তদন্ত বিষয়ক কমিশনার এম সাহাবুদ্দিন সাংবাদিকদের বলেন, এ মুহূর্তে  তাকে (রাজউক চেয়ারম্যান) অভিযুক্ত বলা যাবে না। তার সম্পর্কে দুদকের হাতে যে তথ্য উপাত্ত রয়েছে, তা যাচাই বাছাই করতেই তলব করা হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026