শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:৪৬

খনিজ ও জ্বালানি প্রকল্পে এডিপি বাস্তবায়ন হতাশাব্যঞ্জক

খনিজ ও জ্বালানি প্রকল্পে এডিপি বাস্তবায়ন হতাশাব্যঞ্জক

মফিজুল সাদিক:

খনিজ ও জ্বালানি প্রকল্পে এডিপি বাস্তবায়ন হতাশাব্যঞ্জক

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ২০১৩-১৪ অর্থবছরের এডিপিভূক্ত উন্নয়ন প্রকল্পসমূহের জানুয়ারি পযর্ন্ত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন আশাব্যঞ্জক নয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীনে ২০১৩-১৪ অর্থবছরের এডিপিভূক্ত মোট ২৮টি প্রকল্প রয়েছে এই সবগুলো প্রকল্পের এডিপি বাস্তবায়ন কম হয়েছে।

২৮টি প্রকল্পের মধ্যে ২৫টি বিনিয়োগ, ১টি কারিগরি সহায়তা ও ২টি সরকারি প্রকল্প। এই প্রকল্পগুলোর অনুকূলে মোট বরাদ্দ রয়েছে ২ হাজার ১১২ কোটি ৯০ লাখ টাকা। ওই বরাদ্দের বিপরীতে জানুয়ারি ২০১৪ পযর্ন্ত আর্থিক অগ্রগতি হয়েছে ৮৯৫ কোটি ৩৬ লাখ টাকা। যা মোট বরাদ্দের ৪২ দশমিক ৩৮ ভাগ।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আবু তাহের জানান, জ্বালানি ও বিদ্যুত বিভাগের প্রকল্পগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলে দেখা যাবে প্রকল্প বাস্তবায়নের বাস্তব অগ্রগতি সন্তোষজনক নয়। প্রকল্প পরিচালকেরা ভালো অগ্রগতি হয়েছে এমন কথা বললেও বাস্তবে অগ্রগতি আশানুরূপ হয় নি। আবু তাহের আরো বলেন, নিজস্ব অর্থায়ন এবং সরকারি প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন প্রকল্পসমূহের অগ্রগতি বিবেচনা করলে সার্বিক অগ্রগতি সন্তোষজনক বলা যাবে না।

তিনি অভিমত ব্যক্ত করে বলেন, মে মাসের পরে প্রকৃত পক্ষে কোনো দৃশ্যমান অগ্রগতিই হয়নি। সে অনুযায়ী চলতি অর্থ-বছরে দৃশ্যমান অগ্রগতির জন্য মাত্র দুই মাস সময় আছে। এ সময়ের মধ্যে শতভাগ অগ্রগতি নিশ্চিত করতে হবে। বাস্তবায়নাধীন অনেক প্রকল্পের অগ্রগতি হতাশাজনক।কনস্ট্রাকশন অব এভিয়েশন রিফুয়েলিং ফ্যাসিলিটি অ্যাট সিলেট ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট প্রকল্পের অনুকূলে ২০১৩-১৪ অর্থ বছরের এডিপিতে বরাদ্দ ৩০ কোটি টাকা। এর মধ্যে জানুয়ারি ২০১৪ পযর্ন্ত ব্যয় হয়েছে মাত্র ১২ কোটি ৭৯ লাখ টাকা। যা মোট বরাদ্দের মাত্র ৪২ দশমিক ৬৬ ভাগ।

চট্টগ্রামের প্রধান স্থাপনায় ১০ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতাসম্পন্ন জ্বালানি তেলের ৩টি ট্যাংক নির্মাণ প্রকল্পের অনুকূলে ২০১৩-১৪ অর্থবছরে এডিপিতে বরাদ্দ ১০ কোট টাকা। এর মধ্যে জানুয়ারি ২০১৪ পযর্ন্ত ব্যয় হয়েছে মাত্র ৬ কোটি ৭২ লাখ টাকা। যা মোট বরাদ্দের মাত্র ৬৭ দশমিক ১৫ ভাগ। ইস্টার্ন রিফাইনারি লিমিটেড চট্রগ্রামে ১৩ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতাসম্পন্ন জ্বালানি তেলের ৩টি ট্যাংক নির্মাণ প্রকল্পের অনুকূলে ২০১৩-১৪ অর্থবছরে এডিপিতে বরাদ্দ ২৫ কোট টাকা। এর মধ্যে জানুয়ারি ২০১৪ পযর্ন্ত ব্যয় হয়েছে মাত্র ১২ কোটি ৫০ লাখ টাকা। যা মোট বরাদ্দের মাত্র ৫০ দশমিক ১ ভাগ।

তবে তিতাস গ্যাস ফিল্ডে গ্যাস উদগীরণ নিয়ন্ত্রণ এবং ফিল্ডের মূল্যায়ন ও উন্নয়ন প্রকল্পের অনুকূল ব্যয় ভালো হয়েছে। এই প্রকল্পে ২০১৩-১৪ অর্থবছরে এডিপিতে বরাদ্দ ছিল ২৬ কোটি টাকা। এর মধ্যে জানুয়ারি ২০১৪ পযর্ন্ত ব্যয় হয়েছে  ২৯ কোটি ১৪ লাখ টাকা। যা মোট বরাদ্দের ১২১ দশমিক ১১ ভাগ। স্ট্রেংদেনিং অব দ্যা হাইড্রোকার্বন ইউনিট উন্নয়ন প্রকল্পের অনুকূল ২০১৩-১৪ অর্থবছরে এডিপিতে বরাদ্দ ছিল ১৭ কোটি টাকা। এর মধ্যে জানুয়ারি ২০১৪ পযর্ন্ত ব্যয় হয়েছে  মাত্র ৯ কোটি ৬৩ লাখ টাকা। যা মোট বরাদ্দের ৫৫ দশমিক ৬৫ ভাগ।

আশুগঞ্জ ও এলেঙ্গায় কম্প্রেসার স্টেশন স্থাপন উন্নয়ন প্রকল্পের অনুকূলে ২০১৩-১৪ অর্থবছরে এডিপিতে বরাদ্দ ছিল ২৯০ কোটি ৫ লাখ টাকা। এর মধ্যে জানুয়ারি ২০১৪ পযর্ন্ত ব্যয় হয়েছে  মাত্র ২৮৩ কোটি ৫৮ লাখ টাকা। যা মোট বরাদ্দের ৯৭ দশমিক ৬২ ভাগ। এই প্রকল্পে বরাদ্দ সন্তোষজনক। মনোহরদি-ধনুয়া এবং এলেঙ্গা বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় পযর্ন্ত গ্যাস সঞ্চালন পাইপ লাইন প্রকল্পের অনুকূলে ২০১৩-১৪ অর্থবছরে এডিপিতে বরাদ্দ ছিল ২৯ কোটি। এর মধ্যে জানুয়ারি ২০১৪ পযর্ন্ত ব্যয় হয়েছে  মাত্র ২৩ কোটি ২২ লাখ টাকা। যা মোট বরাদ্দের ৫৯ দশমিক ৫৫ ভাগ।

সিলেট গ্যাস ট্রান্সমিশন নেটওয়ার্ক প্রকল্পের অনুকূলে ২০১৩-১৪ অর্থবছরে এডিপিতে বরাদ্দ ছিল ৩০ কোটি টাকা। এর মধ্যে জানুয়ারি ২০১৪ পযর্ন্ত ব্যয় হয়েছে  মাত্র ১৯ কোটি ৬৭ লাখ টাকা। যা মোট বরাদ্দের ৬৫ দশমিক ৫৯ ভাগ। জ্বালানি ও খনিজ বিভাগের প্রকল্পসমূহের এডিপির কাঙ্ক্ষিত বাস্তবায়নের লক্ষে সংশ্লিষ্টদের নির্দেশ নেওয়া হয়েছে মন্ত্রণালয় থেকে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026