বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৫৩

রুশ বাহিনীর দখলে ক্রিমিয়ায় ইউক্রেইনের ঘাঁটিগুলো

রুশ বাহিনীর দখলে ক্রিমিয়ায় ইউক্রেইনের ঘাঁটিগুলো

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: শনিবার তেমন কোনো রক্তপাত ছাড়াই অবশিষ্ট একটি বিমান ও একটি নৌ-ঘাঁটি দখল করে নেয় রুশ বাহিনী। ক্রিমিয়া সঙ্কটের শুরুতেই বেলবেক নামের এই বিমানঘাঁটির বিমানক্ষেত্র ও যুদ্ধবিমানগুলো জব্দ করেছিল রুশ বাহিনী। ইউক্রেন সামরিক বাহিনীর মুখপাত্র ভ্লাদিস্লভ স্লেলেজনিয়ভ তার ফেইসবুক পোস্টেও একই কথা জানিয়েছেন।

বিমানঘাঁটিটির বাকি অংশ দখলে নেয়ার সময় রুশ বাহিনী সাঁজোয়া যান, স্টান গ্রেনেড ব্যবহার করে ও স্বয়ংক্রিয় অস্ত্র থেকে ফাঁকা গুলি ছোড়ে। ঘাঁটির এ অংশে সেনা ব্যারাক, অস্ত্র গুদাম ও নিয়ন্ত্রণ দপ্তরের অবস্থান। বেলবেক ঘাঁটির মূল এই অংশটির দখল অভিযানের শুরুতে সাঁজোয়া যানগুলো ঘাঁটির একপাশের দেয়াল গুড়িয়ে দেয়। এরপর এগিয়ে যাওয়ার সময় স্টান গ্রেনেডের বিস্ফোরণ ঘটানো হয় ও আকাশে ফাঁকা গুলি ছোড়া হয়।

এভাবে তেমন কোনো রক্তপাত ছাড়াই অবশিষ্ট ইউক্রেনীয় ঘাঁটিগুলো ও সেই সঙ্গে পুরো ক্রিমিয়া রুশ দখলে চলে এলো। বেলবেক ঘাঁটির ইউক্রেনীয় কমান্ডার কর্নেল ইউলি মামচুর জানিয়েছেন, রুশ বাহিনীর অভিযানের সময় ঘাঁটির ইউক্রেনীয় এক কর্মী আঘাত পেয়েছেন। রুশ বাহিনী তাকে (মামচুর) জিজ্ঞাসাবাদ করার জন্য অজ্ঞাত স্থানে নিয়ে গেছে বলেও জানিয়েছেন তিনি।

এছাড়া ঘাঁটির ইউক্রেনীয় সেনারা তাদের অস্ত্র অস্ত্রগারে তুলে রাখছে বলেও জানিয়েছেন তিনি। এর আগে রুশপন্থী আন্দোলনকারীরা ইউক্রেনীয় নৌ-ঘাঁটি নভোফেদোরোভকা’র ওপর চড়াও হলে সেটি ছেড়ে যায় উইক্রেনীয় সেনারা। এ সময় ইউক্রেনীয় নৌবহরের পতাকাবাহী যুদ্ধজাহাজ (ফ্ল্যাগশিপ) রুশ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026