রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৫৯

যোগ্য নেতৃত্বের খোঁজে বিএনপি

যোগ্য নেতৃত্বের খোঁজে বিএনপি

শীর্ষবিন্দু নিউজ: যোগ্য নেতৃত্বের খোঁজ করছে বিএনপি। দলটির সর্বস্তরের নেতৃত্বে যোগ্যদের প্রাধান্য দিতে ও ত্যাগীদের মূল্যায়ণ করতে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি আহবান জানিয়েছেন নেতারা। নেতৃত্বে এই আমূল পরিবর্তনের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন খোদ খালেদা জিয়াও। শনিবার দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে শ্রমিক দলের ঢাকা মহানগর কমিটির ৬ষ্ঠ সম্মেলন ও কাউন্সিলের উদ্বোধনী পর্বে উপস্থিত নেতাদের বক্তব্যে এমনই প্রতিধ্বনি উঠে আসে। খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে সম্মেলন উদ্বোধন করেন।

সংগঠনের সভাপতি মো. রেহান আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিক দল সভাপতি নজরুল ইসলাম খান, বিএনপির ভাইস চেয়ার‌ম্যান আবদুল্লাহ আল নোমান, সাদেক হোসেন খোকা, বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান সারোয়ার, শ্রমিকদলের সাধারণ সম্পাদক জাফরুল হাসান, কার্যকরি সভাপতি আবুল কাশেম চৌধুরী প্রমুখ।

প্রধান অতিথি  বক্তব্যে খালেদা জিয়া বলেন, ভাই-বন্ধু বিচারে কোনো কাজ হবে না। ভালো কমিটি করতে হবে। তিনি বলেন, যারা আগে থেকে রয়েছেন, তারা কাজ করতে করতে ক্লান্ত। নিজেরাই চাচ্ছেন নতুন কেউ দায়িত্ব নিক। তরুণদের মধ্যে যারা যোগ্য তারা দায়িত্ব নেবে। তিনি বলেন, যারা রাজপথে থাকবে, আন্দোলনে অংশ নেবে, ঝুঁকি নিতে পারবে তাদের নেতৃত্বে আনুন।

নজরুল বলেন, সংগঠন ও দলকে আরও শক্তিশালী করতে যোগ্যদের নেতৃত্ব দিতে হবে। সেই লক্ষ্যেই সংগঠন পুনর্গঠিত করছি। যাতে আমরা আমাদের দাবি আদায় করতে পারি। এদিকে দলের অযোগ্য নেতাদের নেতৃত্ব থেকে সরে যাওয়ার আহবান জানান বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।

সম্মেলনে প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপস্থিতিতে নোমান বলেন, আমাদের আন্দোলনের পরীক্ষার সময় এসেছে। যারা পরীক্ষায় যোগ্য, তারাই আল্লাহর ওয়াস্তে নেতৃত্বে আসুন। অন্যরা সরে যান। শরীরের শক্তি দিয়েই শুধু আন্দোলন হয় না। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, জনগণ নেতৃত্ব চায়, আমাদের অগ্রবাহিনীকে সামনে পেতে চায়। তাদের কাছে পেলে তারা সবাই আন্দোলনে অংশ নেবে। এবার সত্যিকারের আন্দোলনের প্রস্তুতি নিতে হবে।

জাফরুল বলেন, দলের জন্য যারা সাহসী ভূমিকা নিতে পারবে, তাদের দায়িত্ব দিতে হবে। বিএনপি ক্ষমতায় থাকলে শ্রমিক দলের নেতাকর্মীরা উপেক্ষিত হয়, দলের মন্ত্রীরা নেতাকর্মীদের সময় দিতে চান না। কোনো নেতাকর্মীর সমস্যার জন্য সুপারিশ করতে চান না। কেন?  তিনি বলেন, দল যখন ক্ষমতায় থাকে আমরা মন্ত্রীদের কাছে যেতে পারি না। কোনো সমস্যার কথা বলতে পারি না। দলের মন্ত্রীরা কি কর্পোরেট চেয়ারম্যানদের ভয় পান। তিনি বলেন, দলে অনেক ব্যবসায়ী আছেন, যারা নিজেদের নাম প্রকাশ করতে ভয় পান।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026