শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:৫৭

রিজেন্টের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিল বেবিচক

রিজেন্টের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিল বেবিচক

শীর্ষবিন্দু নিউজ: যান্ত্রিক ত্রুটি নিয়ে গত কয়েকদিন ধরে চলা রিজেন্ট এয়ারওয়েজের ড্যাশ ৮ উড়োজাহাজকে বসিয়ে দিয়েছে (গ্রাউন্ডেড) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বুধবার এই উড়োজাহাজটি ইন্সপেকশনে যাবে বেবিচক কর্তৃপক্ষ। ইন্সপেকশন শেষে দেওয়া প্রতিবেদনের পরই জানা যাবে ড্যাশ ৮-এর ভাগ্যে কি রয়েছে। বেবিচক সূত্রে জানা গেছে এ তথ্য।

শনিবার সিলেট থেকে ফেরার পথে ড্যাশ ৮ উড়োজাহাজে সমস্যাটি প্রকট আকার ধারণ করে। এর ফলে উড়োজাহাজের ভেতরে যাত্রীদের কানে প্রচন্ড ব্যাথা অনুভূত হয়। কারো কারো জ্ঞান হারিয়ে ফেলার মতো অবস্থা তৈরি হয়। এ অবস্থার মধ্যেই উড়োজাহাজটি ঢাকা থেকে সিলেট পৌঁছে। এরপরও ড্যাশ ৮-এর ত্রুটি না সারিয়ে রোববার পুনরায় উড়োজাহাজটি দিয়ে ফ্লাইট পরিচালনার উদ্যোগ নেয় রিজেন্ট কর্তৃপক্ষ। ওই দিন বেলা ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশে উড়োজাহাজ ছেড়ে যায়। উড়োজাহাজ রানওয়ে থেকে উড্ডয়নের কিছু পরেই যাত্রীদের কানে প্রচন্ড ব্যাথা শুরু হয়। এপর যাত্রীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। এর ১০মিনিটের মধ্যে যাত্রীদের ক্ষোভের মুখে উড়োজাহাজটি ফিরিয়ে আনতে বাধ্য হন বৈমানিক।

গত কয়েকদিন ধরেই কেবিন প্রেসারাইজেশন সমস্যা নিয়েই ড্যাশ ৮ উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনা করছিল রিজেন্ট এয়ারওয়েজ। সর্বশেষ মঙ্গলবার বেলা ১১টা ২০ মিনিটে ড্যাশ ৮ চট্টগ্রামের উদ্দেশে ঢাকা ছাড়ার পর যান্ত্রিক ত্রুটিতে পড়ে আবারো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসে। ওই উড়োজাহাজের ৩০ জন যাত্রী অল্পের জন্য প্রাণে রক্ষা পান। এ ঘটনার পর মঙ্গলবার দুপুরে উড়োজাহাজটি গ্রাউন্ডেড করে বেবিচক।

মঙ্গলবার বিকেলের পর উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটির কারণে রিজেন্টের নির্ধারিত সব ফ্লাইট বাতিল হয়েছে। এরপর অভ্যন্তরীণ রুটের শতশত যাত্রীকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। রিজেন্ট দু’টি ড্যাশ ৮ উড়োজাহাজ দিয়েই ৯ থেকে ১০টি অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করে থাকে। এর মধ্যে একটি ড্যাশ ৮ সি চেকের জন্য (রক্ষণাবেক্ষণ) দুই মাস ধরে গ্রাউন্ডেড রয়েছে। বাকি একটি উড়োজাহাজ দিয়ে কোনো রকমে ৪/৫টি অভ্যন্তরীণ ফ্লাইট চালাচ্ছিল। এটিও মঙ্গলবার গ্রাউন্ডেড হয়েছে।

অন্যদিকে সোমবার সিঙ্গাপুরগামী রিজেন্টের বোয়িং ৭৩৭ উড়োজাহাজ মায়ানমার সীমান্ত থেকে ফিরে এসেছে। অকার্যকর ট্রাফিক কলুসন অ্যাভয়ড্যান্স সিস্টেম (টিক্যাস) নিয়ে মায়ানমারে ঢুকতে যাওয়ার আগ মুহূর্তে এ ঘটনা ঘটে।  এ অবস্থায় রিজেন্টের আন্তর্জাতিক রুটে দেখা দিয়েছে শিডিউল বিপর্যয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026