রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:১২

নগরবাসীকে পানি দিচ্ছেন সোনারগাঁও হোটেলের জিএম

নগরবাসীকে পানি দিচ্ছেন সোনারগাঁও হোটেলের জিএম

সারা দেশে প্রচণ্ড গরম। প্রতি বছরের মতো এই গরমের মৌসুমেও রাজধানীতে দেখা দিয়েছে তীব্র পানি সঙ্কট। বাংলামটর, সোনারগাঁও এলাকায়ও পানির চরম সংকটে ভুগছে মানুষ। তবে এই এলাকার পানির সংকট সমাধানে ত্রাণকর্তা হিসেবে আর্বিভূত হয়েছেন রাজধানীর পাঁচ তারকা হোটেল প্যান-প্যাসিফিক সোনারগাঁও-এর জেনারেল ম্যানেজার (জিএম) এলড্রিজ জে ম্যাক।

তিনি গত তিন দিন ধরে তিনি বাংলামটর মসজিদ সংলগ্ন টিনসেডের বাসিন্দাসহ সোনারগাঁও রোড সংলগ্ন প্রায় কয়েকশ ভুক্তভোগীকে পানি সরবরাহ করছেন। এ নিয়ে বাংলামটর মসজিদ সংলগ্ন টিনসেডের বাসিন্দা মোসা. রোকেয়া (৪০) বাংলানিউজকে বলেন, আমরা গত তিন দিন ধরে পানির সমস্যায় ভুগছিলাম। এ সময় এলাকাবাসির পক্ষ থেকে আমরা সোনারগাঁও হোটেলে যাই একটু পানি সংগ্রহের জন্য। আমাদের উপস্থিতি জানতে পেরে জিএম এলড্রিজ জে ম্যাক নিজে এসে আমাদের জন্য সহায়তার হাত বাড়িয়ে দেন এবং আমাদের সব ভুক্তভোগীকে তিনি নিজ হাতে পাইপ বহন করে পানি দেন।

তিনি বলেন, গত তিন দিন ধরে আমরা বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত পানি পাচ্ছি হোটেল সোনারগাঁও থেকে। জিএম নিজে দাঁড়িয়ে থেকে পাইপ হাতে শত শত এলাকাবাসিকে পানি দিচ্ছেন। তার মতো মহৎ মানুষই হয় না। সোনারগাঁও এলাকার সংসদ সদস্য যখন এলাকার সমস্যায় এগিয়ে আসেন না তখন একজন ভিনদেশির এমন আকুলতা মুগ্ধ করেছে বলেও জানান তারা।
GM_Pan
এ ব্যাপারে সোনারগাঁও হোটেলের সিনিয়র হাউজ কিপিং ম্যানেজার বাংলানিউজকে বলেন, আমাদের জিএম স্যার খুব দয়ালু প্রকৃতির মানুষ। তিনি মানুষের দুঃখ কষ্ট একদমই সহ্য করতে পারেন না। আর তাই তো তিনি শত শত এলাকাবাসিকে নিজে উপস্থিত থেকে পানি সরবরাহ করছেন।

স্থানীয়রা বলছেন, এর আগেও তিনি হোটেলের কর্মচারীদের নিয়ে ফুতপাত ও হোটেলের চারপাশের রাস্তা পরিষ্কারে নামেন। তিনি আসলে স্বাচ্ছন্দ্যবোধ করেন মানুষের দুর্ভোগ লাঘবে অবদান রাখার জন্য। এ ব্যাপারে হোটেলের জিএম এলড্রিজ জে ম্যাক বাংলানিউজকে অধো আধো বাংলায় বলেন, আমে কুব কুশি ফানি দিথে ফেরে।

এর ‍‌আগে হোটেল সোনারগাঁও এলাকায় পরিচ্ছন্নকর্মী হিসেবে তার দৃশ্য ধরা পড়ে বাংলানিউজের ক্যামেরায়। জিএম এলড্রিজ জে ম্যাক একজন আমেরিকান নাগরিক। তিনি ঢাকায় চাকরি সূত্রে আছেন। অবশ্য তার পরিবার এখানে থাকে না।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026