সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:০৭

দেশ গুপ্ত ঘাতকদের লীলাভূমি

দেশ গুপ্ত ঘাতকদের লীলাভূমি

শীর্ষবিন্দু নিউজ: নারায়ণগঞ্জসহ সারাদেশে গুম ও অপরহরণের নিন্দা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,  দেশ গুপ্ত ঘাতকদের লীলাভূমিতে পরিণত হয়েছে। নারায়ণগঞ্জের ঘটনাই তার চরম দৃষ্টান্ত। বুধবার বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

নারয়ণগঞ্জের ঘটনা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, আইন-শৃঙ্খলার চরম অবনতি দেশের সকল রেকর্ডকে ভঙ্গ করেছে। গোটা জাতি এক বিভীষিকাময় আতঙ্ক ও ভীতির মধ্যে বাস করছে। বাসা থেকে বেরিয়ে পরিবারের কাছে ফিরতে পারবে কিনা; সে বিষয়ে প্রত্যেক নাগরিকই সংশয়ে ভুগছেন। প্রতিদিন মানুষ গুম হচ্ছে এবং কয়েকদিন পর তাদের লাশ দেশের কোনো না কোনো অঞ্চলে পাওয়া যাচ্ছে। সরকারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জনগণকে এর বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার নারায়ণগঞ্জে দিনে দুপুরে কাউন্সিলারসহ ৭ জনকে অপহরণ করা হয়। পরবর্তীতে বুধবার দুপুরে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় জনগণ পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ৬ জনের মৃতদেহ নদী থেকে উদ্ধার করে। এটা শুধু বাংলাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির বহিঃপ্রকাশই নয়। বরং গোটা দেশ গুপ্ত ঘাতকদের লীলাভূমিতে পরিণত হয়েছে এটি তারই চরম দৃষ্টান্ত।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026