বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৩৭

২৭শে অগাস্ট হজ ফ্লাইট শুরু

২৭শে অগাস্ট হজ ফ্লাইট শুরু

শীর্ষবিন্দু নিউজ: অগাস্টের শেষ সপ্তাহে হজ ফ্লাইট শুরু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। চলতি বছরে মোট এক লাখ দুই হাজার জন হজে যাবেন। এদের অর্ধেক বহন করবে বাংলাদেশ বিমান এবং বাকি অর্ধেক বহন করবে সৌদি এয়ারলাইন্স।

সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান, বিমান ও পর্যটন সচিব খোরশেদ আলম চৌধুরী, ধর্ম সচিব চৌধুরী মো. বাবুল হাসান উপস্থিত ছিলেন। বুধবার দুপুরে মন্ত্রণালয়ে হজ ব্যবস্থাপনা নিয়ে এক সভাশেষে সংবাদিকদের বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী বলেন, আমাদের সম্ভাব্য হজ ফ্লাইট শুরু হবে ২৭ অগাস্ট থেকে। এটি শেষ হবে ২৮ সেপ্টেম্বর। এরপর হজ শেষে ৮ অক্টোবর থেকে ফিরতি ফ্লাইটে হাজিরা দেশে আসতে পারবেন। শেষ ফিরতি ফ্লাইট হবে ৮ নভেম্বর।

মন্ত্রী বলেন, গত বছরের মতো এবারও হজ টাস্কফোর্স গঠন করা হয়েছে। টিকেট নিয়ে সিন্ডিকেটের বিষয়ে মন্ত্রী বলেন, এ বিষয়ে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)  এবং অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্সিস বাংলাদেশকে (আটাব) সতর্ক থাকতে হবে। তিনি জানান, সিলেট ও চট্টগ্রাম থেকে সৌদি আরবে সরাসরি বিমান চলাচল করবে, সেখান থেকেও টিকেট কেনা যাবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026