বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:১২

অপহরণ ঠেকাতে পুলিশের বিশেষ স্কোয়াড গঠন

অপহরণ ঠেকাতে পুলিশের বিশেষ স্কোয়াড গঠন

শীর্ষবিন্দু নিউজ: অপহরণের ঘটনা বেড়ে যাওয়া প্রেক্ষাপটে এই ধরনের অপরাধ প্রতিরোধে বিশেষ একটি দল গঠন করেছে ঢাকা মহানগর গোয়েন্দা ‍পুলিশ। ৪০ জন সদস্য নিয়ে গঠিত এন্টি কিডন্যাপিং স্কোয়াড নামে নতুন এই শাখা শনিবার থেকে কাজ শুরু করেছে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের যুগ্মকমিশনার মনিরুল ইসলাম।

অতিরিক্ত উপ-কমিশনার ছানোয়ার হোসেনকে প্রধান করে গঠিত এই দলে দুজন সহকারী পুলিশ কমিশনার থাকছেন। মিন্টো রোডে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে সংবাদ সম্মেলনে মনিরুল ইসলাম বলেন, অপহরণ পূর্ববর্তী কার্যক্রম এবং সব ধরনের সহযোগিতা এই দল থেকে পাওয়া যাবে। এই শাখার সহযোগিতা পেতে অথবা যে কোনো তথ্য জানাতে চারটি ফোন নম্বর দেয়া হয়েছে । সেগুলো হলো- ০১৭১৩৩৯৮৩২৭, ০১৭১৩৩৯৮৬১৯, ০১৭১৩৩৭৩২১৪ ও ০১৭১৩৩৭৩২১৬।

অপহরণের কয়েকটি ঘটনা এর আগে ঘটলেও নারায়ণগঞ্জে সাতজনকে তুলে নিয়ে হত্যার পর নড়েচড়ে বসেছে আইনশৃঙ্খলা বাহিনী। অপহরণ ঠেকাতে রাজধানীরসহ দেশের বিভিন্ন শহরে সিসি ক্যামেরা স্থাপনের কথা ইতোমধ্যে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। অপহরণ ঠেকাতে মাইক্রোবাসে রঙিন কাচও নিষিদ্ধ করা হয়েছে। 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026