সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:১০

বাংলাদেশ থেকে আলু-ইলিশ মাছ নিতে চায় ত্রিপুরা

বাংলাদেশ থেকে আলু-ইলিশ মাছ নিতে চায় ত্রিপুরা

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বাংলাদেশ থেকে আলু ও ইলিশ মাছ আমদানির সুযোগ চাইলেন ত্রিপুরা চেম্বার অব কমার্সের সভাপতি এম এল দেবনাথ। রোববার সকালে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে ১৯৭১: বাংলাদেশ এবং পূর্ব ও উত্তর-পূর্ব ভারত: স্মৃতি সত্তা ভবিষ্যৎ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনারের শেষ দিনে তিনি এ সুযোগ চান।

সেমিনারে উপস্থিত বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদকে উদ্দেশ করে তিনি বলেন, মাননীয় মন্ত্রী, আমাদের ইলিশ মাছ খাওয়ার সুযোগ দিন। আমরা আপনাদের আলু নিতে চাই। ভালো দাম দেবো। আখাউড়া বন্দর চালু করে দিন। এম এল দেবনাথ বলেন, বাংলাদেশে প্রচুর আলু উৎপাদিত  হয় এবং পর্যাপ্ত ইলিশ মাছ পাওয়া যায়। কিন্তু বর্তমানে তা আমরা পাচ্ছি না। আগে আখাউড়া বন্দর দিয়ে ইলিশ মাছ আসামে যেতো। বাংলাদেশ সরকার সেটা বন্ধ করায় এখন তা পাই না।

শ্রী এম এল দেবনাথ বলেন, ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের একটি আত্মিক সম্পর্ক রয়েছে এ কথা বলার অপেক্ষা রাখে না। আমরা বর্তমানে বাংলাদেশ থেকে সিমেন্ট, প্লাস্টিক, ফুড বেভারেজ, ছোটমাছ আমদানি করছি। দু’দেশের সম্পর্ক উন্নয়নে বেশি করে বর্ডার হাট চালু করার দাবি করেন তিনি। আবদুল মতলুব আহমেদের সভাপতিত্বে সেমিনারে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। দুই দিনব্যাপী সেমিনারের চতুর্থ কর্ম অধিবেশনে বক্তা হিসেবে ছিলেন, অধ্যাপক আবুল বারকাত, ত্রিপুরার তেকে আগত অধ্যাপক এম এম আকাশ, শ্রী এম এল দেবনাথ, আসামের শ্রী রূপম গোস্বামী।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026