বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:১০

উল্টে পথে গেলেই চাকা ফুটো

উল্টে পথে গেলেই চাকা ফুটো

শীর্ষবিন্দু নিউজ: এবার উল্টে পথে গেলেই বাঁধবে বিপত্তি। সড়ক দূর্ঘটনা এবং যানজটের অন্যতম কারন উল্টে পথে গাড়ি চলাচল। আর তা রোধে এবার অভিনব পন্থা গ্রহন করতে যাচ্ছে সংশ্লিষ্ট কতৃপক্ষ। এ লক্ষে রাজধানীতে বসানো হচ্ছে এক কাঁটাযুক্ত প্রতিরোধক যন্ত্র। উল্টে পথে গাড়ি চলাচলের প্রবণতা ঠেকাতে এ পদ্ধতি পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হচ্ছে রাজধানীর হেয়ার রোডে। শুক্রবার এ রকম একটি যন্ত্র উদ্ধোধন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজি) হাসান মাহমুদ খন্দকার।

ট্রাফিক (দক্ষিণ) বিভাগের কর্মকর্তারা জানান, কাঁটাযুক্ত এ যন্ত্রটি সোজাপথে চলা যানবাহন গুলোর গতি নিয়ন্ত্রণে যেমন কাজ করবে, তেমনি উল্টোপথে গাড়ি চলাচল বন্ধ করতে সক্ষম এটি। একেকটি যন্ত্র তৈরিতে প্রায় পাঁচ লাখ টাকা ব্যায় হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার সাংবাদিকদের বলেন, দুর্ঘটনা রোধে যানবাহন ও জনগণের চলাচল নির্বিঘœ করতে এ ব্যবস্থা নেয়া হয়েছে। তবে অ্যাম্বুলেন্স চলাচলে বিশেষ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026