মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:২৭

সিলেট থেকে ৩ ছাত্রলীগ ক্যাডার আটক

সিলেট থেকে ৩ ছাত্রলীগ ক্যাডার আটক

শীর্ষবিন্দু নিউজ: সিলেট নগরীর তালতলা থেকে তিন ছাত্রলীগ ক্যাডারকে আটক করেছে পুলিশ।  রোববার ভোর ৫টায় তালতলা পয়েন্টে তল্লাশী চালিয়ে পুলিশ তাদেরকে আটক করা হয়। তাদের কাছ থেকে ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি তুষার, ছাত্রলীগ কর্মী সুদীপ ও মোশাহিদ। তারা মহানগর ছাত্রলীগের সহ সভাপতি আবুল হাসনাত বুলবুলের অনুসারী। এরা মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি আবুল হাসনাত বুলবুলের সমর্থক বলে জানা গেছে। মহানগর ছাত্রলীগ সভাপতি রাহাত তরফদার অভিযোগ করে বলেন, আটক ছাত্রলীগ ক্যাডাররা তার বাসায় হামলা চালাতে যাচ্ছিল। অবশ্য এ ব্যাপারে বুলবুলের কোন বক্তব্য পাওয়া যায়নি।

সূত্র জানায়, শনিবার রাতে মহানগর ছাত্রলীগের সভাপতি রাহাত তরফদারের সমর্থকরা মহানগর ছাত্রলীগের সহসভাপতি আবুল হাসনাত বুলবুলের সাগরদিঘীরপার ৩৭ নম্বর বাসায় হামলা চালায়। তারা বুলবুলের বাসা লক্ষ্য করে গুলিও ছোঁড়ে এবং ভাংচুর করে বেশ কয়েকি গাড়ি। এর প্রতিশোধ নিতে রোববার ভোর ৫টার দিকে বুলবুল সমর্থক ওই তিন ক্যাডার রাহাত তরফদারের নগরীর ছাড়ারপাড়ের বাসার দিকে যাত্রা করে। পথে পুলিশ তাদের তল্লাশী করে আটকে দেয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026