সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:০৯

আমাদের কোনো মুখোশ নেই

আমাদের কোনো মুখোশ নেই

শীর্ষবিন্দু নিউজ: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) নিয়ে দুর্নীতি দমন কমিশনার মো. সাহাবুদ্দিনের বক্তব্যে হতবাক হয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তিনি বলেন, আমাদের কোনো মুখোশ নেই। পরিচয় একটাই—আমরা টিআইবি। আজ বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর একটি হোটেলে টিআইবির এক গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়। সেখানে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

গতকাল বুধবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে দুদক আয়োজিত এক অনুষ্ঠানে মো. সাহাবুদ্দিন বলেছিলেন, টিআইবি বিদেশ থেকে আনা টাকা গবেষণায় কতটা ব্যয় করছে, তার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন আছে। সময় হলে এ বিষয়ে টিআইবির মুখোশ উন্মোচন করা হবে। টিআইবির নির্বাহী পরিচালক বলেন, টিআইবি নিয়ে একজন কমিশনার যেভাবে বলেছেন তাতে আমি বলব আমরা বিব্রত, হতবাক হয়েছি। উনি যে ভাষা ও বডি ল্যাংগুয়েজ দেখিয়েছেন, তাতে তিনি নিজেকেই বিব্রত করেছেন। টিআইবির নির্বাহী পরিচালক দুদকের কমিশনার সাহাবুদ্দিনকে উদ্দেশ করে বলেন, গুরুত্বপূর্ণ পদে থেকে এ ধরনের বক্তব্য বেমানান।

টিআইবির মুখোশ উন্মোচন প্রসঙ্গে ইফতেখারুজ্জামান বলেন, সময় হলে কেন? আজকেই মুখোশ উন্মোচন করুন। তদন্তে আমরাও সাহায্য করব। আর যদি সমালোচনার কারণেই এমন হয়, তবে বলব আরেকবার ভেবে দেখুন। তিনি বলেন, দুদক প্রতিষ্ঠার পেছনে টিআইবিরও ভূমিকা আছে। দুদক প্রতিষ্ঠার দাবি আমরাই করেছিলাম। এর মূল খসড়াও আমরা করে দিয়েছিলাম। আমরা চাই প্রতিষ্ঠানটি আরও কার্যকর হোক।

গতকাল টিআইবির উদ্দেশে সাহাবুদ্দিন প্রশ্ন রেখে বলেছিলেন, আপনারা কতটা স্বচ্ছ। বিদেশি টাকায় যে কাজ করছেন, তা কতটুকু গবেষণার কাজে লাগানো হচ্ছে? এর জবাবে ইফতেখারুজ্জামান বলেন, টিআইবি বিদেশি অর্থায়নে চলে, আমরা এটা অস্বীকার করি না। এটা আমরা আগেও বলেছি। সরকারের সম্মতি ছাড়া টিআইবি একটি টাকাও গ্রহণ করে না, খরচও করে না, করতে পারে না। সরকারের কাছে আমরা জবাবদিহি করি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026