মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:৪৬

সীমানাপ্রাচীর নিয়ে সংঘর্ষ বাধে সিলেটের মিরবক্সটুলায়

সীমানাপ্রাচীর নিয়ে সংঘর্ষ বাধে সিলেটের মিরবক্সটুলায়

শীর্ষবিন্দু নিউজ: সিলেটে খ্রিস্টান মিশন ও উইমেন্স মেডিকেল কলেজের সীমানা প্রাচীর নিয়ে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দুই আহত হয়েছেন। বুধবার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে। উত্তেজনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি শান্ত করে। সর্বশেষ খবরে জানা যায় সার্ভেয়ার এনে জায়গা পরিমাপ করে সীমানা নির্ধারণে উভয়পক্ষ একমত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের দেয়া তথ্য মতে, বুধবার দুপুরে উইমেন্স মেডিকেল কলেজের পূর্বদিকের সীমানাপ্রাচীর ভেঙে নতুন প্রাচীর নির্মাণের কাজ চলছে দেখে খ্রিস্টান মিশনের লোকজন পুরাতন প্রাচীর ভাঙার কাজে বাধা দেন। তারা মনে করেন কলেজ কর্তৃপক্ষ মিশনের জায়গা দখল করতে নতুন সীমানা প্রাচীর নির্মাণে চেষ্টা করছেন। ঘটনাস্থলে ছুটে যান উইমেন্স মেডিকেল কলেজের পরিচালক এনআই খান। তিনি তাদেরকে বোঝাবার চেষ্ঠা করেন সীমানা প্রাচীর পুরোনো হয়ে যাবার কারনে নতুন সীমানা প্রাচীর নির্মাণ করা হচ্ছে। বিষয়টি তারা বিশ্বাস করতে চাননি। এক পর্যয়ে কথা কাটাকাটির শুরু হলে তা সংঘর্ষে রুপ নেয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026