রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:১৯

আ.লীগের কাঁদার সময় এসেছে এবার

আ.লীগের কাঁদার সময় এসেছে এবার

শীর্ষবিন্দু নিউজ: অনেক হয়েছে, আর জনগণকে নয়, এবার আওয়ামী লীগকে অনেক বেশি কাঁদতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার বিকেলে মুন্সীগঞ্জের লক্ষ্মীগঞ্জ লঞ্চঘাট ময়দানে আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণে তিনি হুঁশিয়ারি দেন। দেশব্যাপী গুম, খুন, অপহরণ ও দুর্নীতির প্রতিবাদে বিএনপি এ জনসভা আয়োজন করে।

খালেদা জিয়া বলেন, জনগণের ওপর অনেক অত্যাচার নির্যাতন করেছেন। জনগণ অনেক কেঁদেছে, এবার আর জনগণ নয়, আওয়ামী লীগকেই কাঁদতে হবে, অনেক বেশি কাঁদতে হবে। জনগণের পা ধরে তাদের ক্ষমা চাইতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগ যার সঙ্গে আঁতাত করেছে, সেই এরশাদও একজন খুনি। তিনি দেশের মানুষ হত্যা করেছেন। তারও বিচার হবে।

তিনি আরও বলেন, জনগণ বলেছিল, সকল দলের অংশগ্রহণে নির্বাচন হলেই তারা ভোট দেবে, কিন্তু আওয়ামী লীগ জোর করে নির্বাচন করেছে। জনগণ তাতে ভোট দেয়নি। ভোটকেন্দ্রে কুকুর পাহারায় ছিল। ১৫৪ আসনে কোনো প্রতিদ্বন্দ্বিতায়ই হয়নি। বাকিরাও ভোটে নির্বাচিত হয়নি। খালেদা বলেন, যেহেতু তারা কোনো ভোট পায়নি, ভোটে নির্বাচিত নয়, সেহেতু এ সংসদ অবৈধ, এ সরকার অবৈধ।

তিনি অভিযোগ করেন, পবিত্র সংসদ চলে জনগণের। কিন্তু বর্তমান অবৈধ সরকারের নেতৃত্বাধীন সংসদে মিথ্যাচার, গালাগালি চলছে। এর আগে, বিকেল সাড়ে ৩টার দিকে জেলা বিএনপির সভাপতি ও সাবেক মন্ত্রী আব্দুল হাইয়ের সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। কোরআন তেলাওয়াতের পর স্থানীয় বিএনপি নেতারা বক্তব্য রাখেন।

জনসভা মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহা, যুগ্ম-মহাসিচব আমানউল্লাহ আমান প্রমুখ। সকাল থেকেই সভাস্থলে অবস্থান নেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, জেলা বিএনপির সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আলী আজগর রিপন মল্লিক, সদর উপজেলা বিএনপি সভাপতি মহিউদ্দিন আহমেদ, শহর বিএনপির সভাপতি ও পৌর মেয়র একেএম ইরাদত মানু, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, জেলা জাসাস সাধারণ সম্পাদক মঈনউদ্দিন সুমনসহ হাজারো নেতাকর্মী।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026