মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:২৯

সিলেট ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

সিলেট ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

শীর্ষবিন্দু নিউজ: গত বুধবার রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজের আবু সিনা ছাত্রাবাসের একটি কক্ষে কলেজ ছাত্রদলের আপ্যায়ন সম্পাদক তৌহিদুল ইসলামকে পিঠিয়ে হত্যা করা হয়। এরই প্রেক্ষিতে সিলেট ওসমানী মেডিকেল কলেজের ছাত্রদল নেতা তৌহিদুল ইসলাম হত্যা মামলায় কলেজ ছাত্রলীগ সভাপতি সৌমেন দেকে পুলিশ গ্রেপ্তার করেছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রহমত উল্লাহ জানান, শনিবার রাত ১০টার দিকে নগরীর রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অন্য আসামিদেরও গ্রেপ্তার অভিযান চলছে। এর আগে কলেজ কর্তৃপক্ষ সৌমেনসহ ছাত্রলীগের ১০ নেতাকর্মীকে কলেজ থেকে সাময়িকভাবে বহিষ্কার করে।

এ ১০ জন হলেন তৌহিদুল হত্যা মামলার এজাহরভুক্ত আসামি। অপর নয় আসামি হলেন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল হাই, সাংগঠনিক সম্পাদক মোশফেকুজ্জামান আকন্দ রাফি, হাফিজুর রহমান, ফারহান আনজুম পাঠান, অন্তর দ্বীপ, শরিফুল ইসলাম, জহুর রায়হান রিপন, আবু সাহাল ফাহিম ও জুবায়ের ইবনে খায়েজ।

অধ্যক্ষ মোর্শেদ আহমদ চৌধুরী জানান, তৌহিদুল ইসলাম হত্যা মামলার এজাহারে নাম থাকায় তাদের সাময়িকভাবে বহিষ্কারের সিন্ধান্ত নেয়া হয়েছে। এ ঘটনায় নিহতের চাচা আনোয়ার হোসেন মাতব্বর বাদী হয়ে বৃহস্পতিবার ছাত্রলীগের এ ১০ নেতাকর্মীর নাম উল্লেখসহ আরো ৮-১০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026