রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:০১

ইতালি যাওয়ার পথে তিউনেশিয়ার সমুদ্রসীমায় বাংলাদেশি আটক

ইতালি যাওয়ার পথে তিউনেশিয়ার সমুদ্রসীমায় বাংলাদেশি আটক

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: অবৈধভাবে জাহাজে করে ইতালি যাওয়ার পথে অন্তত ৫০ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে তিউনিশিয়ার কোস্টগার্ড। তারা সবাই লিবিয়াতে বিভিন্ন পেশায় কর্মরত ছিলেন। লিবিয়া থেকে জাহাজে করে অবৈধভাবে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগর পার হওয়ার সময় গত ৪ জুন তিউনিশিয়া সমুদ্রসীমা থেকে তাদের আটক করে তিউনিশিয়া কোস্টগার্ড।

এ বিষয়ে লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) আহসান কিবরিয়া সিদ্দিকী সোমবার রাতে মোবাইল ফোনে বাংলানিউজকে বলেন, তিউনিশিয়ার কোস্টগার্ড মোট ২৬৯ জন বিভিন্ন দেশের নাগরিককে আটক করে। এর মধ্যে অন্তত ৫০ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন। এদের সংখ্যা ৬০ জনও হতে পারে।

তিনি জানান, সবাইকে তিউনিশিয়ার একটি ক্যাম্পে আটকে রাখা হয়েছে। তিনি বলেন, ধারণা করা হচ্ছে, ভালো কাজের আশায় দালালদের প্ররোচনায় তারা অবৈধভাবে ইতালি যাওয়ার চেষ্টা করছিলেন। লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে সমুদ্রপথে ইতালি যাচ্ছিলেন তারা। আহসান কিবরিয়া জানান, তিউনিশিয়ায় বাংলাদেশের কোনো দূতাবাস না থাকলেও লিবিয়ার দূতাবাসের মাধ্যমে খোঁজ নেওয়া হচ্ছে।

জানা যায়, ২০১১ সালে লিবিয়ায় যুদ্ধ চলাকালে সে দেশে অনেক শ্রমিক আটকা পড়েন। তারপর থেকে তারা বিভিন্নভাবে সে দেশ ত্যাগের চেষ্টা করতে থাকেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026