সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১

ফাইটার সোনাক্ষী সিনহা

ফাইটার সোনাক্ষী সিনহা

বিনোদন ডেস্ক: হলিডে অ্যা সোলজার ইজ নেভার অফ ডিউটি ছবিতে বক্সারের ভূমিকায় অভিনয় করেছেন সোনাক্ষী সিনহা। ছবিটি ব্যবসায়িকভাবে সফল হয়েছে। এবার আরও ব্যাপক আকারে মারামারি করতে যাচ্ছেন তিনি। মারধরে ভরপুর নারীকেন্দ্রিক ছবিটি পরিচালনা করবেন ‘গজিনি’খ্যাত এ.আর মুরুগাদোস। জানা গেছে, ছবিটিতে ভারতীয় নারীদের উৎসাহ দেওয়ার মতো বক্তব্য তুলে ধরা হবে।

এ বছরের নভেম্বর শুরু হবে দৃশ্যধারণ। ১০ জুন টুইটারে এক বার্তায় এ তথ্য জানান সোনাক্ষী। নাম চুড়ান্ত না হওয়া ছবিটি প্রযোজনা করবে ফক্স স্টার স্টুডিওস। তাদের সঙ্গে বিশেষ একটি চুক্তি করেছেন সোনাক্ষী। নভেম্বরে শুরু করে টানা তিন মাস ছবিটির কাজ চলাকালে অন্য কোথাও সময় দিতে পারবেন না ২৭ বছর বয়সী এই অভিনেত্রী। দৃশ্যধারণ শুরুর আগে এক মাস কর্মশালা করতে হবে তাকে। সব মিলিয়ে এই ছবির জন্যই সোনাক্ষী বরাদ্দ রাখছেন চার মাস।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026